Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ মীরগঞ্জে অবৈধ সার মজুত, খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ড. মঈন খান মন্ত্রী হয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শ্রীপুরে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেব: ধর্ম প্রতিমন্ত্রী চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ‘রবিউল ইসলাম’ গ্রেফতার কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ মাদকমুক্ত সরাইল গড়ার প্রত্যয়ে রাজপথে সরাইল থানাপুলিশের মাদকবিরোধী র‍্যালি মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রামে সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:01:51 pm, Thursday, 23 July 2026
  • 40 বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত,

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর গণহত্যার বিচার, শহীদদের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ‘জুলাই মিছিল-২০২৬’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখা।

বুধবার বিকেলে আসরের নামাজের পর টঙ্গীর গাজীপুরা এলাকায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গাজীপুরা, কলেজ গেট, স্টেশন রোডসহ টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধে দ্রুত বিচার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানান।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জুলাই গণহত্যার বিচার চাই’, ‘শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না’, ‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাকিল পারভেজ, শহীদ নাসির ইসলামসহ তা’মীরুল মিল্লাতের পাঁচ শহীদ এবং দেশের সব শহীদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং তাদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলাম, সেক্রেটারি মর্তুজা হাসান ফুয়াদ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। তাই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

বক্তারা আরও বলেন, জুলাইয়ের চেতনা শুধু স্মরণে সীমাবদ্ধ রাখলে চলবে না, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব। এ লক্ষ্য অর্জনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু

টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল

আপডেট সময় : 07:01:51 pm, Thursday, 23 July 2026