Dhaka , Tuesday, 17 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিকার চেয়ে ব্যবসায়ী শাহ আলমের দাবি মাদক উদ্ধারের ঘটনায় জড়িত নন তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির   মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন রায়পুরে বাস কাউন্টার ও সিএনজিতে বিশেষ অভিযান: ৪০০০ টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়পুরহাট জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, ইফতার মাহফিল ও মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরী সীমান্তে বিজিবির তৎপরতা: পাচারকারীর ফেলে যাওয়া ইয়াবা ও গাঁজা উদ্ধার সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকল্প অফিসে জাকসুর তালা ঝুলানো: নিয়মবহির্ভূত পদক্ষেপে উত্তেজনা, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 01:17:56 pm, Tuesday, 2 December 2025
  • 33 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকল্প অফিসে নিয়মবহির্ভূতভাবে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসজুড়ে। আজ সকালেই ছয় হলের জাকসুর কয়েকজন প্রতিনিধি জাকসু পরিচয় ব্যবহার করে এবং প্রশাসনের পূর্বানুমোদন ছাড়াই প্রকল্প অফিসে প্রবেশ করে কর্মচারী ও প্রকল্প পরিচালকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তারা প্রকল্প অফিসে গিয়ে বিভিন্নভাবে কর্তৃত্ব ফলান এবং হঠাৎই অফিসের মূল প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দেন।

প্রকল্প অফিসের কর্মচারীরা জানান, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে তারা হতভম্ব হয়ে পড়ে। এ সময় জাকসুর ওই প্রতিনিধিদের কাছ থেকে গালিগালাজ ও হুমকি-ধামকির মতো আচরণের মুখোমুখি হতে হয় বলে তারা দাবি করেন। এমনকি ঘটনার অডিও রেকর্ডও সংরক্ষণ করা হয়েছে বলে কর্মচারীরা জানিয়েছেন।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, হল ও দপ্তরে বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে বিকেল থেকেই প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পর্যালোচনা শুরু করা হয়।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাকসুর পক্ষ থেকে প্রকল্পের নথিপত্র চাওয়া কিংবা প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কর্মকাণ্ড সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং জাকসুর গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। অভিযোগ রয়েছে, বৈঠকে জাকসুর পক্ষ থেকে প্রকল্পের নির্দিষ্ট কিছু নথি নেওয়ার জন্য প্রকল্প পরিচালককে চাপ প্রয়োগ করা হয়।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জাকসু প্রতিনিধি দল প্রকল্প অফিসের তালা খুলে দেয়।

ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকল্প অফিসে তালা ঝুলানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, একটি বিশেষ গ্রুপ দীর্ঘদিন ধরে প্রকল্পের কার্যক্রম স্থবির করে দিতে নানা ইন্ধন দিয়ে আসছে এবং আজকের ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ হতে পারে।

ঘটনার পর থেকে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে—গঠনতন্ত্র বহির্ভূতভাবে ছাত্রসংগঠনের একটি অংশ প্রকল্প অফিসে হস্তক্ষেপ করতে পারে কীভাবে, এবং প্রশাসন এ বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকল্প অফিসে জাকসুর তালা ঝুলানো: নিয়মবহির্ভূত পদক্ষেপে উত্তেজনা, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ

আপডেট সময় : 01:17:56 pm, Tuesday, 2 December 2025