Dhaka , Sunday, 12 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নুর আমিন নিহত, ৪ জন আহত কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করেছে পুলিশ সরাইলে ডাঃ কামরুল হাসানের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শামসুর রহমান ও সিরাতুল হুদা ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা হিলিতে উদ্ভাবনী চিন্তায় মুখর দিনব্যাপী বিজ্ঞান মেলা বিজিবির অভিযানে রামুর খুনিয়াপালং থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার কেঁচো সারে বদলে গেলো জীবন: লোহাগড়ার চুনতির কাইছারের সফলতার গল্প! প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ আশ ফাউন্ডেশনের উপহার পৌছে গেল রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন অনুষ্টিত প্রাথমিক শনাক্তকরণই জীবন বাঁচায়, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই :- মেয়র ডা. শাহাদাত হোসেন পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা হতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র‌্যাব-৭ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল রূপগঞ্জে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাতাহাতি, অটোরিকশা চালক নিহত, আটক -১ জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষাবাঁধে বিএনপি নেতার ঘোষণা, “এখানে কাজ করবে শুধু আমাদের লোক” কলমাকান্দায় রামনাথপুরে পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা; মানববন্ধনে ক্ষোভ কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম সফল অপারেশন

  • Reporter Name
  • আপডেট সময় : 09:37:25 pm, Thursday, 25 August 2022
  • 207 বার পড়া হয়েছে

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম সফল অপারেশন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

১৯৬৪ সালে সুনামগঞ্জের জন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। টানা ৫৮ বছরের মাথায় এই প্রথমবারের মতো সফল অপারেশন হয়েছে। এমন খবরে পুরো উপজেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। সিজার অপারেশনের জন্য আর সিলেট সহ দেশের অন্য কোথাও যেতে হবে না। এতে দীর্ঘদিনের ভোগান্তি ও জীবনের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন জগন্নাথপুরবাসী। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধরের প্রাণপন প্রচেষ্ঠায় ও সুনামগঞ্জ সিভিল সার্জন ডা.আহমদ হোসেনের আন্তরিকতায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
২৫ আগস্ট বৃহস্পতিবার প্রথম সিজার অপারেশনে কন্যা সন্তানের মা হলেন ফাতেমা বেগম। তিনি উপজেলার তেঘরিয়া গ্রামের ওমান প্রবাসী মতিউর রহমানের স্ত্রী। পিতা মতিউর রহমান তার কন্যা সন্তানের নামও রাখেন মরিয়ম বেগম। অপারেশন করেন গাইনী বিভাগের ডা.হাসিনা চৌধুরী। তাকে সহযোগিতা করেন ডা. শারমিন আরা আশা ও ডা. সোনিয়া লতিফ। এ সময় প্রসূতি নারীকে রক্ত দেন তার খালাতো ভাই আকমল হোসাইন একলিম। তিনি সিলেট নগরের শিবগঞ্জ সাদিপুর এলাকার বাসিন্দা। অপারেশন শেষে নবজাতককে নতুন কাপড় পরিধান করিয়ে তার পিতা-মাতার কাছে তুলে দেন ডাক্তারগণ। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, স্থানীয় পৌর কাউন্সিলর কামাল হোসেন, ডা.শায়খুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সকল চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর বলেন, এ অপারেশন জগন্নাথপুরবাসীর জন্য নতুন অধ্যায়। আমাদের উপর আস্থা-বিশ্বাস রাখলে মানুষকে আর ভোগান্তি পেতে হবে না। এখন থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার অপারেশন করা হবে। এ অপারেশন নিয়ে অনেক শঙ্কিত ছিলাম। ২৫ আগস্ট বুধবার সন্ধ্যায় এ রোগী হাসপাতালে ভর্তি হন। বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অনেক চেষ্টা করেও স্বাভাবিক ভেলিভারি হয়নি। এর মধ্যে গর্ভবতী মায়ের অবস্থার অবনতি ঘটে। অবশেষে বেলা ২ টার দিকে সফল অপারেশন হওয়ায় আমরা আনন্দিত হয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম সফল অপারেশন

আপডেট সময় : 09:37:25 pm, Thursday, 25 August 2022