Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে রূপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার২ লালমনিরহাট ব্যাটালিয়নের সাফল্য: দুই জেলার সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি

জগন্নাথপুরে এক কবিরাজের বিরুদ্ধে নানা অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:06:53 pm, Wednesday, 1 February 2023
  • 193 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে এক কবিরাজের বিরুদ্ধে নানা অভিযোগ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কবিরাজের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। গত ৩০ জানুয়ারি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ৫৩ জন এলাকাবাসী স্বাক্ষরিত একটি অভিযোগ প্রদান করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গাংপাড় গ্রামের আবদুল আজিজ ওরফে কাশেম মিয়ার ছেলে আবু লেইছ বিগত ৭/৮ বছর ধরে নিজের আসল নাম পরিবর্তন করে শাহ আবুল হায়াত নাম ধারণ করে কবিরাজি ব্যবসা শুরু করেন। দিনেদিনে তার ব্যবসার পরিধি বাড়তে থাকে। এক পর্যায়ে দেশ-বিদেশে তার পরিচয় ছড়িয়ে পড়ে। এ সুযোগে নানা চিকিৎসার নামে তাবিজ-কবজ দিয়ে প্রবাসী সহ রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। বেকায়দায় পড়লে আবার টাকা ফেরত দিচ্ছেন।
এ রকম এক রোগীর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় জগন্নাথপুর পৌরসভায় শালিস হয়েছে। এক প্রবাসী নারীর কাছ থেকে নেয়া ৩৫ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা ফেরত দিয়েছেন। আকাবুর মিয়ার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে ফেরত দেন। জগন্নাথপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ইউসুফ আলীর কাছ থেকে ৫ লাখ ও ইসহাকপুর গ্রামের আরেক যুক্তরাজ্য প্রবাসীর কাছ থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তার প্রতারণার শিকার হওয়া ভূক্তভোগীরা গ্রামের মানুষের কাছে বিচারপ্রার্থী হন। এতে গ্রামবাসীর মানহানি হয়।
এ বিষয়ে ১ ফেব্রæয়ারি বুধবার প্রতিবাদকারীদের মধ্যে জগন্নাথপুর গ্রামের শালিসি ব্যক্তি আবদুল জলিল জানান, এ ভন্ড কবিরাজের কারণে আমরা গ্রামবাসী লজ্জিত। সে কবিরাজির নামে প্রতারণার ফাঁদ পেতে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আলিশান বাড়ি করেছে। গ্রামের মুরব্বিরা তাকে জিজ্ঞেস করলে সে যাদু-টোনার ভয় দেখায়।
এ ব্যাপারে স্থানীয় ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক বলেন, তার বিরুদ্ধে পৌরসভায় ২ বার শালিস হয়েছে। এতে রোগীরা জানান, প্রথমে তার তাবিজ-কবজে কাজ করলেও পরে করেনা। তাই টাকা দিয়ে এখন ফেরত চাইছেন। এ বিষয়ে জানতে চাইলে কবিরাজ আবু লেইছ ওরফে শাহ আবুল হায়াত জানান, আমি কারো সাথে প্রতারণা করিনি। অযথা আমাকে বদনাম দেয়া হচ্ছে। আমি কোন দোষ করলে আমার গার্ডিয়ানরা দেখবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে

জগন্নাথপুরে এক কবিরাজের বিরুদ্ধে নানা অভিযোগ

আপডেট সময় : 06:06:53 pm, Wednesday, 1 February 2023