Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

জগন্নাথপুরে আগুনে সর্বহারা পরিবারের  জীবন – সাহায্য কামনা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:59:41 pm, Monday, 12 September 2022
  • 229 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে আগুনে সর্বহারা পরিবারের  জীবন - সাহায্য কামনা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে আগুনে পুড়ে সর্বহারা পরিবারের লোকজন মানবেতর জীবন-যাপন করছেন। এতে মৃত্যু থেকে বেঁচে গেলেও এখন যেন কষ্টের শেষ নেই। “একটি অগ্নিকান্ড, সারা জীবনের কান্না” এ অবস্থা হয়েছে তাদের। তাই বাধ্য হয়ে তারা সরকার সহ দেশ-বিদেশে থাকা হৃদয়বান মানুষের কাছে সাহায্য কামনা করেছেন।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের বাসিন্দা দিনমজুর জহির মিয়ার একটি পুরনো টিনসেট ঘর ছিল সড়কের পাশে। এ ঘরে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী-সন্তান সহ ১৩ জন মানুষ কোন রকমে বসবাস করতেন। দিনমজুর জহির মিয়ার উপার্জনে কোন রকমে চলতো তাদের সংসার।
এর মধ্যে গত ২৮ আগস্ট ভোররাতে হঠাৎ অগ্নিকান্ডে জহির মিয়ার পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা ঘুমন্ত মানুষগুলো মৃত্যু থেকে বেঁচে গেলেও গবাদিপশু, পানির মেশিন, ধান, চাল, কাপড়, আসবাবপত্র সহ তাদের সব পুড়ে গেছে। এতে সর্বহারা পরিবারের কান্না থামছে না। খবর পেয়ে অন্ন, বস্ত্র ও বাসস্থানহারা অসহায় পরিবারের পাশে দাঁড়ান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম। তিনি তাৎক্ষনিকভাবে অসহায় পরিবারকে চাল ও শুকনো খাবার দিয়ে সহযোগিতা করেন।
১২ সেপ্টেম্বর সোমবার সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া টিন দিয়ে বসতভিটার পাশে ভাঙ্গাচোরা ছোট ঘর বানিয়ে তারা কোন রকমে বসবাস করছেন। এ সময় অসহায় পরিবারের ক্ষতিগ্রস্ত জহির মিয়া বলেন, এ ঘরে পরিবারের সবার জায়গা হয়না। রাতে আমরা পালাবদলে ঘুমাই। তার উপর বৃষ্টি পড়ে। প্রশাসনের দেয়া খাবারও শেষ হয়ে যাচ্ছে। কোথায় পাবো ঘর, খাবার ও কাপড় বুঝতে পারছি না। আগুনে সর্বহারা হয়ে গেছি। তাই সরকার সহ দেশ-বিদেশে থাকা সকল হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্য চাই। কেউ সাহায্য করতে চাইলে সরাসরি ক্ষতিগ্রস্ত জহির মিয়ার মোবাইল নং-০১৩০৪২৮১৮৯৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সর্বহারা পরিবার। স্থানীয়রা জানান, গরীব মানুষের এমন ক্ষতি মেনে নেয়া যায় না। তাদের এতো কষ্ট সহ্য হচ্ছে না। তাদের পাশে সবার দাঁড়ানো উচিত।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জানান, প্রথমে খাবার দিয়ে তাদের সহযোগিতা করেছি। অচিরেই আরো আর্থিক সহযোগিতা করবো। সেই সাথে সরকারিভাবে তাদের সহায়তা প্রদানের চেষ্টা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

জগন্নাথপুরে আগুনে সর্বহারা পরিবারের  জীবন – সাহায্য কামনা

আপডেট সময় : 07:59:41 pm, Monday, 12 September 2022