Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট

  • Reporter Name
  • আপডেট সময় : 03:46:16 pm, Wednesday, 25 March 2026
  • 27 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট শহরের মিশনমোড়ের সুপরিচিত ‘চমক হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এ নজিরবিহীন হামলা, ভাঙচুর এবং খাবারের দোকানে মল-মূত্র ঢেলে পরিবেশ দূষিত করার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই অসভ্য ও বর্বর কর্মকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে জেলা রেস্তোরাঁ মালিক সমিতি। সংবাদ সম্মেলন থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে চমক হোটেলের স্বত্বাধিকারী অর্দ্র জানান, মঙ্গলবার সকালে হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তি পরোটা নিতে এসে কিছুটা দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি পৌরসভার কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে ডেকে এনে লাঠিসোঁটা ও বাঁশ দিয়ে হোটেলের ভেতর ব্যাপক ভাঙচুর চালান। শুধু তাই নয়, তারা হোটেলের সামনে ও ভেতরে মল ও আবর্জনা ঢেলে দিয়ে এক বীভৎস পরিস্থিতির সৃষ্টি করে। এতে হোটেলের ভেতরে থাকা গ্রাহকরা আতঙ্কিত হয়ে আটকা পড়েন। এ ঘটনায় ইতোমধ্যে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শহরের প্রাণকেন্দ্রে দিনের আলোতে একটি জনপ্রিয় রেস্তোরাঁয় এমন জঘন্য ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ ভোক্তারা। অনেক নিয়মিত গ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “খাবার দোকানে মল ফেলার মতো নোংরা মানসিকতা ও বর্বরতা কোনোভাবেই বরদাশত করা যায় না।” সচেতন মহলের মতে, এটি কেবল একজন ব্যবসায়ীর অপমান নয়, বরং পুরো শহরের জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি।

জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোরশেদুল হক ফ্লাড ও সাধারণ সম্পাদক আবুল বাশার সুমন সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি মূল অপরাধীদের গ্রেফতার করা না হয়, তবে বুধবার থেকে শহরের সকল হোটেল, ক্যাফে ও মিষ্টান্ন ভাণ্ডার বন্ধ রাখা হবে।” বিচার না পেলে পরবর্তীতে জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট

আপডেট সময় : 03:46:16 pm, Wednesday, 25 March 2026