Dhaka , Sunday, 31 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:47:16 pm, Sunday, 26 April 2026
  • 24 বার পড়া হয়েছে
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
২৫ এপ্রিল ২০২৬ বিকাল ৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে আয়োজিত হয়েছে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা ২০২৬’ শীর্ষক অনুষ্ঠান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্থ প্রতীম মহাজন।
এ বছরের বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগ কতৃক আয়োজিত এই স্মারক বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে “বাংলা বিজ্ঞান সাহিত্যের নন্দিত ভুবন”। এ বিষয়ে স্মারক বক্তৃতা প্রদান করেন দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশিষ্ট লেখক ও সাবেক সচিব সম্পদ বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজকের বিষয় হচ্ছে ‘বাংলা বিজ্ঞান সাহিত্যের নন্দিত ভুবন’। বিজ্ঞানের সবকিছু বিষয় আমাদের কাছে আসে না। আধুনিক বিজ্ঞানের অনেক কিছুই আমাদের অজানা। আধুনিক বিজ্ঞান সম্পর্কে মানুষ যত বেশি জানবে, বিজ্ঞান মানুষের কাছে যত বেশি উদ্ভাবিত হবে ততই কুসংস্কার দূর হবে এবং সত্যিকার মানুষ গড়তে সহজ হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এ ধরনের বিষয়ের ওপর আলোচনা আমাদেরকে হৃদ্য করবে, সমাজকে সামনের দিকে নিয়ে যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া সমাজ কল্পনা করা যায় না। এজন্য এসব বিষয়ে চর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করতে হবে।”
স্মারক বক্তার বক্তব্যে সুব্রত বড়ুয়া অনুষ্ঠানে সাহিত্যিক অশোক বড়ুয়ার জীবন ও কর্মের ওপর আলোকপাত করার পাশাপাশি বাংলা বিজ্ঞান সাহিত্যের বিবর্তন ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি ২০০ বছরের বিজ্ঞান সাহিত্যের নানা দিক বর্ণনা করেন। বিজ্ঞান সাহিত্যের পূর্ণাঙ্গ একটি রূপরেখা তিনি তুলে ধরেন।
চবি বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ তার সভাপতির বক্তব্যে বলেন, “আজকের বিষয়টি অত্যন্ত সময়োপযোগী। এ আলোচনা শিক্ষার্থীদের খুবই উপকারে আসবে। এ নিয়ে গবেষণা করার সুযোগ রয়েছে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাহিত্যিক, লেখক এবং শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ

চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

আপডেট সময় : 06:47:16 pm, Sunday, 26 April 2026