Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

গাজীপুরে পরিছন্নতা কর্মী দুলাল হত্যার রহস্য উদঘাটন –  গ্রেফতার -তিন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:15:05 pm, Tuesday, 8 August 2023
  • 387 বার পড়া হয়েছে

গাজীপুরে পরিছন্নতা কর্মী দুলাল হত্যার রহস্য উদঘাটন -  গ্রেফতার -তিন।।

মো.ইমরান হোসেন

স্টাফ রিপোর্টার।।

গাজীপুরে পরিচ্ছন্নতা কর্মী দুলাল (৩৯) হত্যার রহস্য উদঘাটন করেছে মহানগর পুলিশ। ঘটনার ৪ দিন পর জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত দুলাল মিয়া (৩৯)নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার চান্দুয়াইল গ্রামের জাফর আলীর পুত্র।তিনি বাসন থানার দক্ষিণ ভোগড়া এলাকার কারখানায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করতো।

গ্রেফতারকৃতরা হলেন- তরিকুল ইসলাম সাগর (১৮) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কামারগাঁও গ্রামের মো. দ্বীন ইসলামের পুত্র, মো.খোকন মিয়া (২৫) সুনামগঞ্জ জেলার সাললা থানার দামপো গ্রামের মো. সিদ্দিক মিয়ার পুত্র, ও ছাব্বির মিয়া (২৬) একই জেলার মারকলি গ্রামের মো.বরজু মিয়ার পুত্র। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, গত ৪ আগষ্ট দুপুরে নিহতের ছোট ভাইয়ের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন দুলাল মিয়া। ওইদিন বিকেলে স্থানীয়রা সিটি করপোরেশনের ভোগড়া এলাকার কারখানা সংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই মো. মাসুম মিয়া বাদী হয়ে ৫ আগস্ট জিএমপির বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তির বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে পুলিশ সোমবার পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে। মোবাইল ছিনতাই ও টাকা পয়সা লেনদেনের বিরোধের জেরে দুলাল মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

গাজীপুর মহানগরের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মুহাম্মদ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর আদালত পাঠানো হয়েছে। তদন্ত চলছে হত্যার সঙ্গে আরও জড়িতদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

গাজীপুরে পরিছন্নতা কর্মী দুলাল হত্যার রহস্য উদঘাটন –  গ্রেফতার -তিন।।

আপডেট সময় : 04:15:05 pm, Tuesday, 8 August 2023