Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার, ব্যবহৃত যাত্রীবাহী বাস জব্দ আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক সরাইল উপজেলায় রাতের আঁধারে সরকারি ফাইল পাচারচেষ্টা: রিকশাচালক আটক, রহস্য ঘনীভূত ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক

গণভোট বাতিল ‘জুলাইয়ের সাথে গাদ্দারি’: ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:21:44 pm, Monday, 30 March 2026
  • 27 বার পড়া হয়েছে

মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:

জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে গণভোট অধ্যাদেশ কার্যত বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (৩০ মার্চ) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাদীয়া মাহমুদ মীম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ যৌথভাবে এ প্রতিবাদ জানান।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গণভোট অধ্যাদেশটি বিল আকারে সংসদে উপস্থাপন না করে বাতিলের উদ্যোগ ‘জুলাইয়ের সাথে গাদ্দারি’ এবং জনগণের ম্যান্ডেটের প্রতি অবমাননা।” একই সঙ্গে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ কমিশন ও সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় সংক্রান্ত সংস্কার অধ্যাদেশগুলোকে পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ দাবি করেন, “জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে তৎকালীন অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করেছিল। সে সময় বিএনপিসহ সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলো জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়।”

তারা অভিযোগ করে বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই গণভোটের রায়কে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ‘গণভোটের কার্যকারিতা শেষ হয়ে গেছে’ মন্তব্যটি সম্পূর্ণ হাস্যকর ও অগণতান্ত্রিক।”
নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, “গণভোটের রায় অস্বীকার করা হলে একই দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে।”

বিবৃতিতে সরকারের প্রতি তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো— গণভোটের রায়কে অবিলম্বে আইনি ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে দলীয়করণের প্রচেষ্টা বন্ধ করা এবং অতীত স্বৈরাচারী শাসনের পরিণতি থেকে শিক্ষা নেওয়া।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শুরু হওয়া রাষ্ট্র সংস্কারের ধারাকে কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। সরকার গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না এলে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই।

গণভোট বাতিল ‘জুলাইয়ের সাথে গাদ্দারি’: ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

আপডেট সময় : 02:21:44 pm, Monday, 30 March 2026