Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে ভাসমান পদ্ধতিতে সবজি চাষে মালেক মাষ্টারের সাফল্য

  • Reporter Name
  • আপডেট সময় : 12:30:32 am, Saturday, 1 October 2022
  • 299 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে ভাসমান পদ্ধতিতে সবজি চাষে মালেক মাষ্টারের সাফল্য

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকার ফলিমারা বিলে বছরের প্রায় সময়ই জলাবদ্ধ থাকে । এ অঞ্চলে বেশির ভাগ জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বছরের ছয় মাস এ অঞ্চলের জমিতে পানি জমা থাকে। তাই বছরে একবারই জমিতে চাষাবাদ করা যায়। বাকি সময় পানি জমে থাকার কারণে জমি থাকে অনাবাদি। বদ্ধ পানিতে আগাছা ও কচুরিপানায় ভরে যায় জমি।

সরেজমিনে ঘুরে জানাযায়, উপজেলার টালাবহ গ্রামের বাসিন্দা মো. আব্দুস ছালামের ছেলে মো. আব্দুল মালেক মাস্টার নতুন এক পদ্ধতি ব্যবহার করে এসব জলমগ্ন অনাবাদি জমিতে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে সফলতার অপার সম্ভাবনা দেখিয়েছেন এলাকাবাসীকে।

মালেক মাস্টার পেশায় একজন শিক্ষক। তিনি উপজেলার ভাউমান টালবহু মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। শৈশবকাল থেকেই পড়ালেখার পাশাপাশি তার কৃষিকাজে ব্যাপক আগ্রহ। তাই তিনি শিক্ষকতার পাশাপাশি অবসর সময়টুকু কৃষিকাজে ব্যয় করেন। মালেক মাস্টারের সফলতা দেখে এলাকার অনেকেই এখন ভাসমান পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ প্রকাশ করছেন। গত বছর তিনি পরীক্ষামূলকভাবে নিজের এক খণ্ড জমিতে ভাসমান ধাপে সবজি চাষ শুরু করেন । অল্প সময়ে, স্বল্প ব্যয়ে অধিক মুনাফা অর্জনের কারণে এলাকার অনেকেই এখন তার পদ্ধতি অনুসরণ করে সবজি চাষে আগ্রহ প্রকাশ করছেন। সরজমিনে দেখা গেছে, মালেক মাস্টারের ভাসমান সবজি খেতে শশা, কাঁকরোল, করলা, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, লালশাক ও পালংশাক চাষের সমারোহ

মালেক মাস্টার জানান, ইন্টারনেট ঘেঁটে ইউটিউব দেখে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন তিনি। গত মৌসুমে ৫ শতাংশ জমির ওপর দুটি ধাপ বা বেড তৈরি করে লাউসহ আরো কয়েক প্রকার সবজি চাষ করেন। প্রথম প্রকল্প থেকেই তিনি অন্তত ৫০০ লাউ তুলেছিলেন । এতে পরিবারের চাহিদা মিটিয়েও কয়েক গুণ লাভ পেয়েছেন । চলতি মৌসুমে তিনি ২৫ শতাংশ জমিতে ভাসমান পদ্ধতিতে শশা, কাঁকরোল, করলা, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, লালশাক ও পালংশাক আবাদ করেছেন। এতে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। ফলন ভালো হওয়ায় ইতিমধ্যেই অর্ধলক্ষাধিক টাকার সবজি বিক্রি করেছেন। চলতি মৌসুমেই ঐ জমি থেকে কম পক্ষে আরো ৭০ হাজার টাকার সবজি বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কোনো ধরনের রাসায়নিক সার ছাড়াই জৈব সার ব্যবহার করে এ পদ্ধতিতে চারা উৎপাদন ও সবজি চাষ ক্রমান্বয়ে দেশের কৃষক ও কৃষি গবেষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। দেশের নিম্নাঞ্চলের যেসব এলাকার জমি বেশির ভাগ সময় পানিতে ডুবে থাকে সেসব জমিতে এ পদ্ধতি অনুসরণ করে বাণিজ্যিকভাবে সবজি চাষাবাদে সফলতা অর্জন করা যেতে পারে। ভাসমান বেডে শীত ও বর্ষাকালীন শাক-সবজি চাষ করা সম্ভব। এতে খরচও কম। রোগ বালাই, পোকা-মাকড়ের উপদ্রবও কম। কীটনাশক ও সার তেমন একটা দিতে হয় না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা।

কালিয়াকৈরে ভাসমান পদ্ধতিতে সবজি চাষে মালেক মাষ্টারের সাফল্য

আপডেট সময় : 12:30:32 am, Saturday, 1 October 2022