Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার চসিক মেয়র শাহাদাত হোসেনের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে নগরীতে

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

  • Reporter Name
  • আপডেট সময় : 07:39:57 pm, Friday, 27 March 2026
  • 26 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতের অন্ধকারে এক কৃষকের ২০০ ফলনশীল কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক সালে আহমদ (৫০) অভিযোগ করে বলেন, এক প্রতিবেশীর যোগসাজশে পূর্ব শত্রুতার জেরে লোকজন দিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়। শুক্রবার সকালে কলা বাগানে গিয়ে দেখা যায় বাগানজুড়ে কাটা পড়ে আছে কলাগাছের গুঁড়ি। রাতারাতি সবকিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। গত ২৪ মার্চ রাতে তার বাগান থেকে ৯টি কলার ছড়া চুরি হয়। ওই ঘটনায় প্রতিবাদ জানিয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি তুলে ধরেন। এরপর থেকেই বিরোধ আরও তীব্র হয়।

সালে আহমদের দাবি, জমি নিয়ে ওই প্রতিবেশীর সাথে দীর্ঘদিনের বিরোধ রয়েছে তাদের মধ্যে। তার কেনা সাড়ে ২৫ শতাংশ জমির মধ্যে প্রায় ৮ শতাংশ জমি জোরপূর্বক দখলে রেখেছেন অভিযুক্ত ব্যক্তি। এমনকি গত ২৩ মার্চ বিকেলে শিবপুর বাজার এলাকায় তাকে মারধরের ঘটনাও ঘটে।

তবে স্থানীয়দের অনেকে বলছেন, রাতের আঁধারে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এ ধরনের নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

যোগাযোগ করা হলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ভুক্তভোগী বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

আপডেট সময় : 07:39:57 pm, Friday, 27 March 2026