Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

ওবায়দুল কাদেরকে নিয়ে এমপি একরামের কটূক্তি প্রতিবাদে নিন্দা প্রস্তাব ও মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:13:42 pm, Saturday, 12 March 2022
  • 446 বার পড়া হয়েছে

ওবায়দুল কাদেরকে নিয়ে এমপি একরামের কটূক্তি প্রতিবাদে নিন্দা প্রস্তাব ও মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সম্প্রতি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে লাইভে এসে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর কটূক্তির প্রতিবাদে নিন্দা জানিয়ে সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব আনা হয়েছে।

শনিবার (১২ মার্চ) বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামীলীগের আহবায়ক খায়রুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। তিনি বলেন,লাইভে এসে এমপি একরামের দেওয়া বক্তব্যের নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে আনা হয়। সভার প্রধান অতিথি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিও একরামের বক্তব্যের নিন্দা জানান। এমপি একরামের বিষয়ে তিনি আরও বলেন,ওনার বিরুদ্ধে সিন্ধান্ত আমাদের আগেই নেওয়া আছে। ওই সিন্ধান্ত রেজুলেশন করে ঢাকায় পাঠানো হয়েছে। ওই বিষয়টা আজকের সভায় আবার কনফার্ম করা হয়েছে। এছাড়া নোয়াখালী জেলা আওয়ামীলীগ ও সদর উপজেলা আওয়ামীলীগের প্রায় ৫শতাধিক নেতাকর্মি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন থেকে নেতাকর্মিরা এমপি একরামকে তাঁর বিতর্কিত কর্মকান্ডের জন্য আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের দাবি জানান। জুলাই মাসের শেষ সপ্তাহে জেলা আওয়ামীলীগের সম্মেলন হবে। তার আগে সকল উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন শেষ করার জন্য প্রত্যেকটা উপজেলায় একটা সমন্বয় কমিটি করে দেওয়া হয়েছে। তারাই সব সম্মেলন গুলো সমাপ্ত করবে।

অপরদিকে, এমপি একরামুল করিম চৌধুরীর পক্ষে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীগের একাংশ জেলা আওয়ামীলীগ অফিসের সামনে প্রধান সড়কে বিক্ষোভ করে এবং এমপির পক্ষের স্লোগান দেয়। এসময়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দু পক্ষকে সরিয়ে দেয়। এসময়ে একরাম সমর্থীতরা কাদের মির্জার বিরুদ্ধে স্লোগান দেয়। এসময়ে জেলা আওয়ামীলীগের কার্য্যলয়ে বর্ধিত সভা চলে।

বিকাল সাড়ে তিনটা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা আ.লীগ কার্যালয়ের সামনে জড় হয় নেতাকর্মীরা। পরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে তারা। এক পর্যায়ে জেলা আ.লীগ কার্যালয় সামনে মানববন্ধনে মিলিত হয়। এতে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে দুপুর তিনটায় সাংসদ একরাম সমর্থীতরা শহরে একরামুল করিম চৌধুরীর পক্ষে মিছিল করে। পরে তারা শহরের জামে মসজিদ মোড়ে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। এতে দু পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে পুলিশ ধাওয়া করে।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সদস্য এইচ এম ইব্রাহিম এমপি, নোয়াখালী-২ আসনের সংসদ মোরশেদ আলম এমপি, নোয়াখালী-৩ আসনের সংসদ মামুনুুর রশীদ কিরণ এমপি, নোয়াখালী- ৬ আসনের সংসদ আয়েশা ফেরদৌসী। সংরক্ষিত আসনের এমপি ফরিদুর নাহার লাইলী এমপি,কেন্দ্র্যীয় আওয়ামলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার আবদুস সবুর, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী সাবেক এমপি,জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক পৌর মেয়র শহীদ উল্যা খান সোহেল, এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, আহ্বায়ক কমিটির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

ওবায়দুল কাদেরকে নিয়ে এমপি একরামের কটূক্তি প্রতিবাদে নিন্দা প্রস্তাব ও মানববন্ধন

আপডেট সময় : 11:13:42 pm, Saturday, 12 March 2022