Dhaka , Saturday, 28 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাসে দুর্বৃত্তদের আগুন বর্ণাঢ্য আয়োজনে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮ বছর পূর্তি উদযাপন টাংগাইল মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে, পুনর্মিলনী অনুষ্ঠিত ঝালকাঠিতে জনসমর্থনে শুক্তাগড় ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এমপি জামাল চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ দাসসহ শতাধিক পরিবারের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলমগীর গণির মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩ রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চমেকে পিজিটিডি’র বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক আজো কাঁদামাখা পথে আটকে আছে ঐতিহাসিক বাজার: চরম অবহেলায় বাকেরগঞ্জের দাঁড়িয়াল ঈদগাঁওয়ে মসজিদে ওসির সচেতনতামূলক বক্তব্য: মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, স্বস্তি ফিরল এলাকায় নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পরিচয়ের চেষ্টা, পাসপোর্ট করতে গিয়ে ধরা দুই রোহিঙ্গাসহ আটক ৪ পীরগঞ্জে বিজিবির অভিযানে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ সুনামগঞ্জের ধর্মপাশা থানায় প্রাক্তন ও বর্তমানদের সঙ্গে মিলনমেলা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম

  • Reporter Name
  • আপডেট সময় : 02:16:41 pm, Saturday, 28 November 2026
  • 1 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার (২৮ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুরের পার্শ্ববর্তী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ১০ ও ২১ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। সুস্থ ও সচেতন প্রজন্ম গঠনে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার চর্চা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ম্যারাথনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম আজিজুর রহমান। তিনি ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এবং নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক।
স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬, সিজন-৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। এতে ১০ ও ২১ কিলোমিটার—দুটি ক্যাটাগরিতে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ১৮ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির তামজিদা উল আলম, মনিরুজ্জামান মনি, ইঞ্জিনিয়ার মালিক খসরু ও মো. জাহিদুল আলম।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম

সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম

আপডেট সময় : 02:16:41 pm, Saturday, 28 November 2026