Dhaka , Thursday, 12 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের নরসিংদী পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বন্দরে হাজী মাসুমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ​শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত রনজিৎ সরকারকে ঘিরে গোপন বৈঠকের অভিযোগ, ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ ও হুঁশিয়ারি

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:54 pm, Thursday, 12 November 2026
  • 1 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

সাম্প্রতিক সময়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি নিয়ে গ্রাহকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এর কারণ ব্যাখ্যা করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত, জাহাজ সংকট ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বাজারে এলপিজির দাম বাড়ছে।

লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বারের পাঠানো এক ব্যাখ্যায় মূল্যবৃদ্ধির পেছনে চারটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি ও বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার প্রতিশ্রুতি জানিয়েছে সংগঠনটি।

আন্তর্জাতিক বাজারের ওপর ৮০ শতাংশ নির্ভরতা

লোয়াবের ব্যাখ্যা অনুযায়ী, প্রতি মাসের শেষে সৌদি আরামকো এলপিজির বৈশ্বিক বেঞ্চমার্ক মূল্য বা ‘সৌদি কন্ট্রাক্ট প্রাইস’ (সিপি) ঘোষণা করে। এর ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসের প্রথম সপ্তাহে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে।

সংগঠনটির হিসাবে, ১২ কেজির একটি সিলিন্ডারের মোট দামের প্রায় ৮০ শতাংশ নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা ও আমদানি ব্যয়ের ওপর। বাকি ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-ট্যাক্স, সিলিন্ডারে গ্যাস ভরা, মুনাফা, পরিবহন এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়ে।

এক বছরে কাঁচামালের দাম বেড়েছে ২১ শতাংশ

লোয়াব জানিয়েছে, ২০২৫ সালে প্রতি টন এলপিজির সৌদি কন্ট্রাক্ট প্রাইসের গড় ছিল প্রায় ৫৫২ ডলার। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬৬ ডলারে। অর্থাৎ এক বছরে কাঁচামালের ক্রয়মূল্য বেড়েছে প্রায় ২১ শতাংশ।

এলপিজি মূলত প্রোপেন ও বিউটেনের মিশ্রণ। সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে প্রোপেনের দাম টনপ্রতি ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার। ৩৫:৬৫ অনুপাতে হিসাব করলে গড় মূল্য দাঁড়ায় প্রায় ৭৫৯ ডলার।

মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিকল্প উৎস থেকে এলপিজি সংগ্রহের প্রতিযোগিতা বেড়েছে। এতে পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি সরবরাহকারীদের অতিরিক্ত প্রিমিয়ামও দিতে হচ্ছে আমদানিকারকদের।

লোয়াবের হিসাবে, ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ছিল ১১৩ টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সায়।

মধ্যপ্রাচ্যের সংঘাত ও জাহাজ সংকটে বেড়েছে আমদানি ব্যয়

লোয়াবের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এলপিজির দাম বৃদ্ধির অন্যতম কারণ। সংঘাতের কারণে হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব নৌপথে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। পাশাপাশি প্রচলিত সরবরাহ চুক্তি বাতিল ও অনিশ্চিত হয়ে পড়েছে।

সংগঠনটির দাবি, যুদ্ধ শুরুর আগেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছিল। বর্তমানে দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসছে।

তবে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এলপিজি পরিবহনে ব্যবহৃত বিশেষায়িত জাহাজের সংকট তৈরি হয়েছে। এতে জাহাজভাড়া ও সংশ্লিষ্ট চুক্তিমূল্য কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ বেড়েছে বলে দাবি করেছে লোয়াব।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে এলপিজি আনতে হচ্ছে। ফলে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি বন্দরে পৌঁছানো পর্যন্ত পণ্যের মোট আমদানি ব্যয়ও (ল্যান্ডেড কস্ট) বেড়েছে।

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন

এলপিজি আমদানির মূল্য ডলারে পরিশোধ করতে হয়। লোয়াবের দাবি, গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৩ শতাংশ কমেছে। এতে আমদানিকারকদের এলসি খোলা ও পণ্য আমদানির খরচ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন ব্যয়ের পাশাপাশি বিনিময় হারও এলপিজির দামে চাপ তৈরি করছে।

ভারতের তুলনায় বাংলাদেশে দাম বেশি কেন?

বাংলাদেশ ও ভারতের এলপিজির দামের পার্থক্যের কারণ হিসেবে আমদানি, অবকাঠামো, উৎপাদন ও সরকারি ভর্তুকির বিষয়গুলো তুলে ধরেছে লোয়াব।

সংগঠনটির দাবি, ভারতের সমুদ্রবন্দরগুলোতে পর্যাপ্ত গভীরতা থাকায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারে। একটি বড় জাহাজের প্রায় ৪২ হাজার টন এলপিজি সেখানে তিন থেকে চার দিনে খালাস করা সম্ভব।

অন্যদিকে, বাংলাদেশের সমুদ্রবন্দরে পর্যাপ্ত গভীরতা না থাকায় গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে গ্যাস স্থানান্তর করে বন্দরে আনতে হয়। এ প্রক্রিয়ায় প্রায় ২৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

লোয়াবের হিসাব অনুযায়ী, একটি বড় গ্যাসবাহী জাহাজ পরিচালনায় দৈনিক প্রায় ২ লাখ ডলার ব্যয় হয়। ফলে ২০ দিনে শুধু জাহাজ পরিচালনা খরচই দাঁড়ায় প্রায় ৪০ লাখ ডলার। এ বাড়তি ব্যয় ভোক্তা পর্যায়ের দামে প্রভাব ফেলে।

এ ছাড়া ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৫০ শতাংশ দেশটির নিজস্ব শোধনাগারে উৎপাদিত হয়। বিপরীতে বাংলাদেশকে প্রায় পুরো চাহিদার জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়। ভারতের এলপিজি বাজার বাংলাদেশের তুলনায় প্রায় ২০ গুণ বড় হওয়ায় দেশটি বেশি পরিমাণে গ্যাস কিনে পাইকারি মূল্যছাড় ও পরিবহন সুবিধা পায় বলেও দাবি করেছে সংগঠনটি।

দুই দেশের দামের পার্থক্যের আরেকটি কারণ হিসেবে সরকারি ভর্তুকির কথা জানিয়েছে লোয়াব। তাদের তথ্য অনুযায়ী, ভারতের সরকার ২০২৫-২৬ অর্থবছরে এলপিজি খাতে প্রায় ৩০ হাজার কোটি রুপি বা ৩ দশমিক ১ বিলিয়ন ডলার ভর্তুকি দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশে এ খাতে সরকারি ভর্তুকি নেই। ফলে আমদানি ব্যয়ের বড় অংশ সরাসরি ভোক্তাদের বহন করতে হচ্ছে।

মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণের প্রস্তাব

লোয়াবের মতে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, সরবরাহ চুক্তিতে অনিশ্চয়তা, জাহাজ সংকট, পরিবহন ব্যয় ও ডলারের বিনিময় হার—সবকিছুর সম্মিলিত প্রভাব পড়ছে দেশের এলপিজি বাজারে।

দীর্ঘমেয়াদে আমদানি ব্যয় কমাতে সরকারি উদ্যোগে অথবা সরকারি-বেসরকারি অংশীদারত্বে মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। তাদের ধারণা, এ ধরনের অবকাঠামো গড়ে তোলা গেলে ভবিষ্যতে ভোক্তা পর্যায়ে দাম কমানোর সুযোগ তৈরি হবে।

নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে নির্দেশনা

লোয়াব জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিশেষ সভা করে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে বিইআরসিও নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংগঠনের আওতাধীন সব অপারেটর ও পরিবেশককে নির্ধারিত দামে এলপিজি বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে লোয়াব।

কোনো অসাধু চক্র বা খুচরা বিক্রেতা নির্ধারিত দামের বেশি মূল্যে এলপিজি বিক্রি করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

আপডেট সময় : 07:36:54 pm, Thursday, 12 November 2026