Dhaka , Thursday, 12 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের নরসিংদী পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বন্দরে হাজী মাসুমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ​শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত রনজিৎ সরকারকে ঘিরে গোপন বৈঠকের অভিযোগ, ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ ও হুঁশিয়ারি

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

  • Reporter Name
  • আপডেট সময় : 07:34:08 pm, Thursday, 12 November 2026
  • 6 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

কয়েকদিন ধরে একাধিক ‘থ্রেট কল’ বা হুমকিমূলক ফোন পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। কুষ্টিয়ার দৌলতপুরে তাঁর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরেও আরও কয়েকটি হুমকিমূলক কল পান তিনি। গত মঙ্গলবার পুরো ঘটনা জানিয়ে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে জিডি করার পরও একাধিক হুমকি পেয়েছেন বলে দাবি করেন তিনি।

নুসরাতের অভিযোগ, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট দেওয়া হয়েছিল। তিনি বলেন, এ ধরনের হুমকিকে তাঁরা কখনো গুরুত্ব দেননি। কারণ, হুমকিতে ভয় পেলে আজকের অবস্থানে আসতে পারতেন না।

নিজ বাড়িতে হামলার ধরন দেখে এটি পেট্রলবোমা হামলা বলে মনে হচ্ছে বলে জানান নুসরাত। এ ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে ব্যক্তিগতভাবে মনে করেন তিনি। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলেও উল্লেখ করেন।

সিসিটিভি ফুটেজের সময় উল্লেখ করে তিনি বলেন, রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তাঁর বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রলবোমা হামলা বলে মনে হলেও তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলতে চান না তিনি।

বাড়িটির গুরুত্ব তুলে ধরে নুসরাত বলেন, এটি তাঁদের পারিবারিক বসতবাড়ি। সেখানেই তিনি ও তাঁর ছোট ভাই বড় হয়েছেন। তাঁর দাদার তৈরি বাড়িটিতে বর্তমানে একটি গবাদিপশুর খামার ছিল। পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বাড়িটি দেখাশোনা করছিল। হামলায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে বলে জানান তিনি।

নুসরাত বলেন, বাড়িতে এখন আর তেমন কিছু অবশিষ্ট নেই। তবে এ ধরনের হামলা দিয়ে তাঁকে বা তাঁদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। দাবি-দাওয়া নিয়ে তাঁরা আগের মতোই রাজপথে থাকবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

আপডেট সময় : 07:34:08 pm, Thursday, 12 November 2026