Dhaka , Thursday, 12 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের নরসিংদী পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বন্দরে হাজী মাসুমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ​শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত রনজিৎ সরকারকে ঘিরে গোপন বৈঠকের অভিযোগ, ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ ও হুঁশিয়ারি

সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট সময় : 07:19:40 pm, Thursday, 12 November 2026
  • 9 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিলের প্রস্তাব দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর পরিবর্তে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদের এক-তৃতীয়াংশ আসনে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী মনোনয়নের পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

স্পিকার বলেন, দেশের নারীরা এখন নিজেদের যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রাখার প্রয়োজনীয়তা নতুন করে বিবেচনার সময় এসেছে। রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দিলে তাঁরা নিজেদের যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন।

কমিটি গঠনের পর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। এতে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন স্পিকার।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায়ী করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা রাজনীতি করেন না, তাঁদের পক্ষে দেশ কীভাবে ও কেন পরিচালিত হয়, তা বোঝা কঠিন। দেশের বর্তমান অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই।

রাজনীতিবিদদের নিজেদের সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরা নিজেদের শুধরে নিলেই দেশের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন সম্ভব। রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে পুরো দেশ বদলে যাবে।

রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করে স্পিকার বলেন, রাজনীতিবিদরা দলীয় রাজনীতির মাধ্যমে নিজেদের সুবিধা আদায় নিয়েই বেশি ব্যস্ত থাকেন। ফলে সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা ও অধিকার নিয়ে ভাবার সুযোগ কম থাকে।

বিগত তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ হিসেবে উল্লেখ করেন স্পিকার। তবে দেশে এখন আর সেই নির্বাচনী সংস্কৃতি নেই বলে মন্তব্য করেন তিনি। এবারের জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বলেও দাবি করেন হাফিজ উদ্দিন আহমদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব

আপডেট সময় : 07:19:40 pm, Thursday, 12 November 2026