Dhaka , Monday, 9 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৭; মাদকের ঘটনায় ৫ জনের ৪ জনের কারাদণ্ড পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রূপগঞ্জে সরকারি জমি আবাসন প্রকল্পের নামে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিবাদ্যে দুর্গাপুরে সমবায় দিবস পালিত সাম্যবাদের বার্তা ছড়িয়ে দুর্গাপুরে ১০৯তম অক্টোবর বিপ্লব পালিত নতুন রূপে সাজবে খেজুরতলা-পতেঙ্গা সমুদ্র সৈকত সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও ভূমিকা রাখতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ রামু রাজারকুল আজিজুল উলুমের ৫৩তম বার্ষিক সভা সফল করতে প্রাক্তন ছাত্র পরিষদের পরামর্শ সভা অনুষ্ঠিত একমুঠো সততার দাম চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও প্রবাসীর মৃত্যু, আহত ৪ ইসলামী রাজনীতির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নতুন করে তুলে ধরতে হবে – নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব ডা. ইলিয়াস খান কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ কক্সবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধন ত্রিশালে ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরি, জরিমানা ৫৫ হাজার টাকা ‎গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে শক্ত অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ শেরপুরের ঝিনাইগাতীতে মাড়াইকল উল্টে নিহত ১ আহত ৩ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পরও সিলেট টেস্টে চাপে বাংলাদেশ ‘নেত্রকোনায় নদী বাঁচানোর নামে হয়রানি নয়, অপরিকল্পিত খননে সরকারি অর্থ অপচয় বন্ধ হোক’—সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের দাবি

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও প্রবাসীর মৃত্যু, আহত ৪

  • Reporter Name
  • আপডেট সময় : 01:01:24 pm, Monday, 9 November 2026
  • 4 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ, কক্সবাজার,

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী শিশু আরহাম ও মোটরসাইকেল আরোহী প্রবাসী মাহবুবুর রহমান (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং স্টেশন এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনায় চকরিয়া থেকে উত্তর হারবাংগামী একটি টমটমের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর ডাবল কেবিন পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে টমটমচালকসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশু আরহামকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে।

অন্যদিকে, একই এলাকায় দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান ঘটনাস্থলে নিহত হন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী ছিলেন এবং তিন মাস আগে দেশে এসেছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মো. জাকিবুল ইসলাম জানান, পৃথক দুই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও প্রবাসীর মৃত্যু, আহত ৪

আপডেট সময় : 01:01:24 pm, Monday, 9 November 2026