Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান বন্দরে অস্ত্র ও নগদ টাকাসহ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার ৩ ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:44:19 pm, Sunday, 1 November 2026
  • 2 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা, ময়লার স্তূপ ও দুর্গন্ধে রোগী-স্বজনদের ভোগান্তি নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে চিকিৎসা নিতে আসা রোগী, তাঁদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
রোববার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের উদ্যোগে হাসপাতালের পেছনে জমে থাকা ময়লা অপসারণের কার্যক্রম চালু করা হয়। এখন থেকে প্রিজম নামে একটি সংস্থা ও তারাবো পৌরসভার মাধ্যমে প্রতিদিন হাসপাতালের বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সরেজমিনে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের নির্দিষ্ট বর্জ্য ফেলার ব্যবস্থা না থাকায় ভবনের পেছনে জমা হতো বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা। এসব বর্জ্য থেকে ছড়াত তীব্র দুর্গন্ধ। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, ভর্তি থাকা রোগী ও তাঁদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে হাসপাতালের আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল। এ নিয়ে রোগী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ ছিল।
চিকিৎসা নিতে আসা রোগী রহিমা বলেন,
আগে হাসপাতালের পেছনে ময়লা জমে থাকত। দুর্গন্ধের কারণে হাসপাতালে অবস্থান করতে অনেক কষ্ট হতো। এখন ময়লা অপসারণ শুরু হওয়ায় ভালো লাগছে। হাসপাতালটি নিয়মিত পরিষ্কার রাখা হলে রোগীদের জন্য অনেক সুবিধা হবে।
হাসপাতালে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী রহিম বলেন,

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। বর্জ্য ফেলার নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় ময়লা অপসারণে সমস্যা হতো। এখন প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ শুরু হওয়ায় কাজের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। নিয়মিত বর্জ্য অপসারণ করা হলে হাসপাতালের পরিবেশ ভালো রাখা সম্ভব হবে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন,

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর থেকে বর্জ্য অপসারণের কোনো নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, আগামীতে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন,
প্রিজম নামে একটি সংস্থা এবং তারাবো পৌরসভার মাধ্যমে প্রতিদিন ময়লা অপসারণ কার্যক্রম চলমান থাকবে। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে তাঁদের দাবি, শুধু ময়লা অপসারণ করলেই হবে না, প্রতিদিন বর্জ্য সংগ্রহ ও নিরাপদে অপসারণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি হাসপাতালের বাথরুম, মেঝে ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এতে চিকিৎসা নিতে আসা মানুষ সুস্থ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সেবা পাবেন বলে প্রত্যাশা তাঁদের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা

আপডেট সময় : 05:44:19 pm, Sunday, 1 November 2026