Dhaka , Monday, 21 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের

  • Reporter Name
  • আপডেট সময় : 03:35:21 pm, Monday, 21 September 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার সম্মুখভাগে কাভার্ডভ্যানভর্তি গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বিবৃতি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জরুরি বিবৃতি দেওয়া হয়।

প্রতিষ্ঠানের এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স (জিএম) ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কারখানার মূল প্রাঙ্গণ ও উৎপাদন স্থাপনা থেকে সম্পূর্ণ পৃথক, কারখানার সম্মুখভাগে অবস্থিত এফএনএফ ইউটিলিটি বিল্ডিং-সংলগ্ন এলাকায় অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইরের ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের ট্রান্সফরমারে সৃষ্ট স্পার্ক সংলগ্ন এলপিজি সঞ্চালনব্যবস্থাকে প্রভাবিত করলে আগুনের সূত্রপাত হতে পারে। পরবর্তীতে আগুন ওই এলাকায় অবস্থানরত কয়েকটি লোডেড কার্গো এবং পরিবহনের অপেক্ষায় থাকা কিছু বহিরাগত সামগ্রীতে ছড়িয়ে পড়ে।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অগ্নিনির্বাপণ ব্যবস্থার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলটি মূল কারখানা ও উৎপাদন স্থাপনা থেকে প্রায় ৫০০ ফুট দূরে হওয়ায় কারখানার মূল ভবন, উৎপাদন কার্যক্রম, রপ্তানি পণ্য ও যন্ত্রপাতির কোনো ক্ষতি হয়নি।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকায় পরিবহন কার্যক্রমে নিয়োজিত কয়েকজন বহিরাগত শ্রমিক হতাহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। কারখানার কোনো শ্রমিক বা কর্মচারী এ ঘটনায় হতাহত হননি বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটি মানবিকতা ও দায়বদ্ধতার সঙ্গে তাঁদের পাশে রয়েছে। আহতদের যথাযথ চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসক এবং উদ্ধারকাজে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতার মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সবশেষে গুজব বা যাচাই না করা তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। পরবর্তী যাচাইকৃত তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের

আপডেট সময় : 03:35:21 pm, Monday, 21 September 2026