Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন ” মানিকগঞ্জে অতিরিক্ত সার ক্রয়ে বাধ্য করায় কৃষকের আক্ষেপ লালমনিরহাটে সমবায় সমিতির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার শিশুদের পেটে ইয়াবা পাচার: চট্টগ্রামে মূলহোতা আটক, ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঁধনের উপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়ি তালা বদ্ধ পলাতক পরিবার। CHAYANAGAR RAILWAY STATION হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান

শিশুদের পেটে ইয়াবা পাচার: চট্টগ্রামে মূলহোতা আটক, ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:52:21 pm, Tuesday, 8 September 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

শিশুদের পেটের ভেতর অভিনব উপায়ে ইয়াবা পাচারের সময় মূলহোতা শারমিন আক্তার প্রকাশ ইসমত আরা (৪০)-কে আটক করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

একই সাথে অপরাধে ব্যবহৃত ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের পেট থেকে উদ্ধার করা হয়েছে ৬,৬১৫ পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

র‍্যাব সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের আনোয়ারা থানার সরকার হাটের নিকটবর্তী বাঁশখালী-আনোয়ারা-চট্টগ্রাম সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেসময় কক্সবাজারের উখিয়া থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা তল্লাশি করে অভিযুক্ত শারমিন আক্তারসহ ওই দুই শিশুকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করে যে, ধরাছোঁয়ার বাইরে থাকতে সে দুই শিশুর পেটে কৌশলে ইয়াবা ট্যাবলেট খাইয়ে চট্টগ্রাম শহরে নিয়ে আসছিল। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর রাতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে শিশুদের পেটে প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। ৬ ও ৭ সেপ্টেম্বর চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুদের পেটে মলত্যাগের মাধ্যমে কসটেপে মোড়ানো মোট ১৩৩টি বিশেষ পোটলা থেকে ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শারমিন এর আগেও একইভাবে দুই শিশুর মাধ্যমে দু’বার কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান পৌঁছে দিয়েছে। গ্রেপ্তারকৃত আসামি, হেফাজতে নেওয়া দুই শিশু এবং উদ্ধারকৃত মাদক সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন ” মানিকগঞ্জে অতিরিক্ত সার ক্রয়ে বাধ্য করায় কৃষকের আক্ষেপ

শিশুদের পেটে ইয়াবা পাচার: চট্টগ্রামে মূলহোতা আটক, ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : 07:52:21 pm, Tuesday, 8 September 2026