Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

দেশের ৭ম হকি গ্রাউন্ড উদ্বোধন হলো দিনাজপুর বিকেএসপিতে

  • Reporter Name
  • আপডেট সময় : 11:08:36 pm, Friday, 14 January 2022
  • 272 বার পড়া হয়েছে

দেশের ৭ম হকি গ্রাউন্ড উদ্বোধন হলো দিনাজপুর বিকেএসপিতে

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুর বিকেএসপিতে দেশের সপ্তম হকি গ্রাউন্ডের উদ্বোধন হলো । গতকাল শুক্রবার দুপুরে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম মাজহারুল হক হকি গ্রাউন্ডটি উদ্বোধন করেন।
এ সময় বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মিজানুর রহমান, দিনাজপুর আঞ্চলিক বিকেএসপির উপ-পরিচালক রোকন উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিকেএসপি মহাপরিচালক বলেন, ক্রিকেট-ফুটবলের পাশাপাশি হকি বিভাগকেও অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, জাতীয় দলের শতভাগ খেলোয়াড়ই বিকেএসপি থেকে উঠে এসেছে। মানসম্মত প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে খেলোয়াড়দের জন্য দিনাজপুর বিকেএসপিতে দেশের সপ্তম হকি গ্রাউন্ডটি চালু করা হলো।
এর আগে তিনি ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন। এবারে দিনাজপুর বিকেএসপিতে রংপুর বিভাগের ৮ জেলার দেড় হাজারেরও অধিক শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, বিকেএসপির ২১টি ক্রীড়া বিভাগের সব বিভাগেই ভর্তি নেয়া হচ্ছে। এবারে প্রায় ১৩০-১৫০ জনের ভর্তির সুযোগ আছে। এখানে প্রাথমিক বাছাই শেষে উর্ত্তীণদের ঢাকায় ৭ দিনের জন্য প্রশিক্ষণ ক্যাম্প করা হবে। সেখানে যাচাই বাছাই করে চুড়ান্ত ভাবে বাছাই করা হবে। করোনা মহামারীর কারণে গত দুই বছর থেকে বন্ধ থাকা ট্যালেন্ট হান্ট কার্যক্রমটি পুনরায় চালু করা হবে বলেও জানান তিনি।
দিনাজপুরের বিরল উপজেলা থেকে আসা আর্চারি বিভাগে ভর্তি ইচ্ছুক সালমা মিজান নিশি বলেন, ছোট বেলায় টিভিতে আর্চারি খেলা দেখে আগ্রহ জন্মে। তারপরে যখন এক মাসের ক্যাম্প করলাম তখন জাতীয় দলের খেলোয়াড় দিয়া আপুকে দেখে ভাল লাগল, তখন থেকে আরো খেলার প্রতি আকৃষ্ট হই। ভালো কিছু করার চেষ্টা করব, যদি জাতীয় দলে সুযোগ হয় তাহলে ক্রিকেট-ফুটবলের মত আর্চারির মাধ্যমেও বাংলাদেশকে তুলে ধরতে চেষ্টা করব।
হকি বিভাগে ভর্তি ইচ্ছুক দিনাজপুর সদর উপজেলার মোহিনী ইসলাম মিম বলেন, আমার বড় আপুকে দেখে খেলার ইচ্ছে জন্মে। কিন্তু প্রথমদিকে খেলা এবং প্রাক্টিস শুরু করাটা অনেকটা কঠিন ছিল আমার জন্য। মেয়ে মানুষ হয়ে খেলতেছি এজন্য অনেকেই অনেক কিছু বলতো, অপমান করতো। আমি তাদের কথা এড়িয়ে চলেছি। তারপর বাংলাদেশ গেমস খেলার পর এখন আমার পরিবার ও প্রতিবেশী সবাই সাপোর্ট করে।
রংপুর থেকে আসা ক্রিকেট বিভাগে ভর্তি ইচ্ছুক বাদল মিয়া জানান, আমার ক্রিকেট খেলা অনেক ভালো লাগে। লেগ স্পিনার এ্যাডাম জাম্পার খেলা দেখে তার মত হত চাই। এখন আমিও লেগ স্পিন বোলিং করি। কোথাও ট্রাইল হলেই সেখানে যাই। বাংলাদেশ দলে সুযোগ হলে লেগ স্পিনারের ঘাটতি পূরণ করতে চাই।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

দেশের ৭ম হকি গ্রাউন্ড উদ্বোধন হলো দিনাজপুর বিকেএসপিতে

আপডেট সময় : 11:08:36 pm, Friday, 14 January 2022