Dhaka , Sunday, 15 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, অপর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের উদ্যোগে পালিত হলো সুন্দরবন দিবস রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল মই বেয়ে উঠে নির্বাচনী ব্যানার অপসারণ, প্রশংসায় ভাসছেন জামায়াত আমির বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রস্তাবিত মন্ত্রিসভা তালিকায় ধর্ম মন্ত্রী হিসেবে কায়কোবাদ। নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি ‎মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ধর্ম মন্ত্রণালয়ে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা: রফিকুল ইসলাম জামালকে মন্ত্রী হিসেবে দেখতে চায় আলেম সমাজ ও নেতাকর্মীরা ভালোবাসা যখন পরিবার, আত্মীয় ও বন্ধনের উৎসব চবি ল্যাবরেটরী কলেজের ১১ শিক্ষককে অমানবিকভাবে অপসারণ, প্রশ্নবিদ্ধ নতুন নিয়োগ প্রক্রিয়া    চট্টগ্রাম প্রেসক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক উপড়ে ফেলে চিরসত্য ইতিহাসকে মুছে দেয়ার অপচেষ্টা… রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ রাউজান পৌরসভা এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী পাইপগান, ০৪টি কার্তুজ ও ০২টি পিস্তলের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফরিদপুর-০৪ আসনে বিপুল ভোটে বিএনপি’র ধানের শীষের বিজয়। রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালক সোহাগের লাশ বালুর নিচ থেকে উদ্ধার। নেত্রকোণা ১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হলেন ব্যারিস্টার কায়সার কামাল গাজীপুরে বিএনপি ৪ টি , জামায়াত ১ টি আসনে বিজয় গণভোটে ‘হ্যাঁ’-এর জয়, PR পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পথে দেশ; সংসদে আসতে পারেন নাসিরউদ্দীন পাটোয়ারী পাইকগাছায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় নির্বাচনী টহল জোরদার; বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো হাটহাজারী-বায়েজিদই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার :- মীর হেলাল। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন বিএনপির বিজয়ে পেশাজীবি পরিষদের অভিনন্দন

ফ্রান্সে করোনার নতুন প্রস্তাবনার বিরুদ্ধে  লাখো মানুষের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:55:58 am, Monday, 10 January 2022
  • 333 বার পড়া হয়েছে

ফ্রান্সে করোনার নতুন প্রস্তাবনার বিরুদ্ধে  লাখো মানুষের বিক্ষোভ

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

ফ্রান্সে করোনার নতুন প্রস্তাবনার বিরুদ্ধে  লাখো মানুষের বিক্ষোভ।

করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তাবিত নতুন প্রস্তাবনার বিরুদ্ধে বিক্ষোভ করছে ফ্রান্সের ১ লাখের বেশি মানুষ। কেবল রাজধানী প্যারিসেই ১৮ হাজার মানুষ ওই বিক্ষোভে অংশ নেয়।

ফ্রান্স কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, নতুন ওই প্রস্তাবনার মাধ্যমে ভ্যাকসিন না নেয়া ব্যক্তিদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করবে ফ্রান্স সরকার। নিষিদ্ধ করা হবে তাদের অবাধ চলাফেরা।

গত বৃহস্পতিবার ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে এ প্রস্তাবনার খসড়া বিল উত্থাপন করা হয়। সেখানে বিলটি থেকে কোনো পাবলিক পরিসরে যাওয়ার ক্ষেত্রে ব্যক্তির করোনা নেগেটিভ রিপোর্ট সাথে রাখার বিষয়টি বাদ দেয়া হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা নতুন এই করোনা প্রস্তাবনা পাস না করার জন্য প্ল্যাকার্ড নিয়ে সমবেত হয়। বিক্ষোভকালে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয় ১০ জন পুলিশ। এ ঘটনায় ৩৪ জন বিক্ষোভকারীকে আটক করা হয়।

ইতোপূর্বেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটিতে যারা এখনো করোনার ভ্যাকসিন গ্রহণ করেনি, তাদের জোর করে ভ্যাকসিন দেবেন না। তবে তাদের জীবনকে কঠিন করে দেবেন। বিরোধী দল এবং বিক্ষোভকারীরা তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করে জানায়, সরকার এই প্রস্তাবনা গ্রহণের মাধ্যমে জনগণের স্বাধীনতা খর্ব করছে এবং নাগরিকদের সাথে অসম আচরণ করছে।

সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন যে কয়েকটি দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তাদের অন্যতম ফ্রান্স। গত শুক্রবার দেশটিতে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো ৩ লাখের বেশি মানুষ নতুনভাবে করোনা আক্রান্ত হচ্ছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

সেদেশের হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে আইসিইউতে ভর্তি ৮৫ শতাংশ করোনা রোগী ভ্যাকসিন গ্রহণ করেননি।

করোনার এই দাপট থেকে দেশের জনগণকে রক্ষা করতে এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় ফ্রান্স সরকার। সরকার আশা করছে জানুয়ারির ১৫ তারিখের মধ্যেই বিলটি কার্যকর করা যাবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

ফ্রান্সে করোনার নতুন প্রস্তাবনার বিরুদ্ধে  লাখো মানুষের বিক্ষোভ

আপডেট সময় : 12:55:58 am, Monday, 10 January 2022