Dhaka , Friday, 29 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী

রূপগঞ্জ এসিল্যাল্ডের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ ।। ৬ মৌজার নামজারী বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:58:39 pm, Saturday, 8 January 2022
  • 349 বার পড়া হয়েছে

রূপগঞ্জ এসিল্যাল্ডের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ ।। ৬ মৌজার নামজারী বন্ধ

বিশেষ প্রতিনিধি ।।

রূপগঞ্জ এসিল্যান্ড আতিকুলের বিরুদ্ধে নানা  অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে। প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবা গ্রহীতারা। উৎকোচের টাকা ছাড়া সেবা পাচ্ছে না জমি মালিকরা। নামজারী ও মিস কেসের নামে চলছে সীমাহীন দূর্ণীতি আর মোটা অংকের ঘুষ বানিজ্য। সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে এসিল্যান্ডের নিজস্ব আইনে চলছে ভূমি অফিস। দিনদিন এসিল্যান্ডের অনিয়ম, স্বেচ্ছাচারিতায় চরম দুর্ভোগে পড়েছেন জমি মালিকগণ। এসিল্যান্ডের উৎকোচের দাবি পূরণে অসমর্থ হলেই টেবিলে আটকে রাখা হচ্ছে নামজারী নথি।

সরেজমিনে ঘুড়ে জানা যায়, রূপগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। অফিগুলোতে খোজ খবর নিলে বেড়িয়ে আসে ঘুষ, দুর্ণীতি আর অনিয়মের চিত্র । নামজারীর আবেদন থেকে শুরু করে নামজারীর প্রস্তাব, সার্ভে রিপোর্ট, নামজারি, ডিসিআর সংগ্রহ করে নামজারী সম্পন্ন করাসহ সব কিছুতেই ঘুষ আর ঘুষ। এসিল্যান্ডের ঘুষের সাংকেতিক চিহ্ন হচ্ছে (এল আর)। সরকারি হিসাবে ৩৩ শতাংশে এক বিঘা। রূপগঞ্জ ভুমি অফিসে চলে এসিল্যান্ডের বেঁধে দেওয়া আইন। এখানে ২৫ শতাংশে এক বিঘা, ৪০ শতাংশে ২ বিঘা, ৬০ শতাংশে তিন বিঘা, ৮০ শতাংশে ৪ বিঘা ও ১০০ শতাংশে ৫ বিঘা হারে এসিল্যান্ড তার ঘুষের অংক বসান। সেই হারে ঘুষের টাকা দিলে নামজারী হয়। আর টাকা না দিতে পারলে নামজারী ফাইল পরে থাকে মাসরে পর মাস।
মিস কেসের ক্ষেত্রে মিলেছে ভিন্ন রকম তথ্য, কেউ মিস কেছ করে ৪/৫ বছর ধরে ধরনা দিচ্ছেন এসিল্যান্ড অফিসে। কিন্তু কোন সুরহা পাচ্ছেন না।
এ ব্যপারে ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, আমি ২০১৬ সাল থেকে মিস কেছ নিয়ে ভুমি অফিসে ঘুরতেছি। আমার কেসের কোন রায় দিচ্ছেনা। কারন হিসাকে জানতে চাইলে বলেন, আমার কাছে ১ লক্ষ টাকা দাবী করে। আমি টাকা দিতে পারিনি তাই আমার কেসের রায় হয়না।
ইছাখালী এলাকার বৃদ্ধা খাদিজা বেগম (৭০) অভিযোগ করে বলেন, ২০০৬ সালে পূবগাও মৌজায় তার নামে ৬ শতাংশ জমি তিনি নামজারী করেন। ২০১৮ইং সালে বিনা নোটিসে তার নামজারী কর্তন করা হয় বলে তিনি অভিযোগ করেন।

উপজেলা ভুমি অফিসের প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকতেই নামজারী সর্ম্পকিত তথ্যবহুল বড় বড় ব্যানার বা লিফলেট চোখে ভেসে উঠবে । সেখানে লিখা রয়েছে বিভিন্ন প্রকার সেবা দেয়ার কথা। লিফলেটে লেখা রয়েছে আবেদনের জন্য কোর্ট ফি ২০ টাকা, নোটিস জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরন ফি ১০০০ টাকা ও প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি ১০০ টাকা। সব মিলিয়ে ১১৭০ টাকা। কিন্তু ব্যানার বা লিফলেটে দেয়া নির্দেশাবলী ব্যানার পর্যন্তই সীমাবদ্ধ থাকে। খোঁজ নিয়ে মিলেছে ভিন্ন রকম তথ্য। প্রতিটি ডিসিআরের জন্য নেয়া হচ্ছে সর্বনিম্ন ১ হাজার ৭শ’ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। অভিযুক্ত কর্মকর্তা প্রতি পর্চা ও ডিসিআর স্বাক্ষর করতে ২শ’ টাকা নিয়ে থাকেন ।
ভুমি অফিসের এক ঘনিষ্ট সূত্র থেকে জানা যায়, জেনারেল খারিজের ক্ষেত্রে এখানে ২৫ শতাংশে বিঘা হিসাবে নামজারী করতে এসিল্যান্ড নেন ২ হাজার টাকা এলআর নামক ঘুষ। তাহলে ১শ’ শতাংশে এসিল্যান্ড আতিকুল ইসলাম নিচ্ছেন ১০ হাজার টাকা। প্রতি বছর রূপগঞ্জ উপজেলা ভুমি অফিসে নামজারী আবেদন হয় প্রায় ২৫ হাজার। সেখান থেকে নামজারী অনুমোদন হয় প্রায় ১৫ থেকে ২০ হাজার। এর মধ্যে সাধারণ হিসাবে অভিযুক্ত এসিল্যান্ড হাতিয়ে নিচ্ছেন ২ থেকে আড়াই কোটি টাকা। পূর্বাচল প্লটের এলআর হচ্ছে কাঠা ভিত্তিক। ৩ কাঠার প্লট অনুমোদন দিতে অভিযুক্ত কর্মকর্তা নিচ্ছেন সাড়ে ৩ হাজার, ৫ কাঠা নিচ্ছেন সাড়ে ৪ হাজার, ৭ কাঠা নিচ্ছেন ৬ হাজার ও ১০ কাঠার প্লট নিচ্ছেন সাড়ে ৭ হাজার টাকা। প্রতি বছর প্লটের নামজারী অনুমোদন হয় প্রায় ৪ থেকে ৫ হাজার। পূর্বাচল উপশহরের প্লটের নামজারী করে এসিল্যান্ড নিচ্ছেন প্রায় ৩ কোটি টাকা।
‘খ’ তফসিল জমির ক্ষেত্রে সরকার ২০১৩ সালে এক প্রজ্ঞাপনে অবমুক্তির একটি আদেশ দেন। সেই ‘খ’ তফসিল জমি ১ থেকে ১০ শতাংশ পর্যন্ত খারিজ করতে এসিল্যান্ড ঘুষ নেন ২৫ থেকে ৪০ হাজার টাকা, ১ থেকে ১৫ শতাংশ খারিজ করতে নেন ৩৫ থেকে ৫০ হাজার টাকা, ১ থেকে ৩০ শতাংশ নেন ৪৫ থেকে ৬৫ হাজার টাকা, ১ থেকে ৫০ শতাংশ নেন ৭৫ থেকে ১ লাখ টাকা, ১ থেকে ৭৫ শতাংশ নেন ১ থেকে দেড় লাখ টাকা ও ১ থেকে ১শ’ শতাংশ নেন দেড় থেকে ২ লাখ টাকা। কাগজপত্রের একটু গড়মিল হলে এক বিঘা খারিজ করতেই নেন ২ থেকে ৩ লাখ টাকা। পার্ট ভিপি নামজারীর ক্ষেত্রে একই হারে ঘুষ নেন এসিল্যান্ড আতিকুল ইসলাম। সে হিসাবে খ তফসিল আর মিস কেস থেকে হাতিয়ে নিচ্ছেন ৩ থেকে ৪ কোটি টাকা।
এ ঘুষের টাকা তিনি তার অধিনস্থ কর্মচারীদের মাধ্যমে আদায় করে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী জানান, আমরা স্যারের অধীনে কাজ করি। স্যারের নির্দেশ আমাদের পালন করতে হয়। স্যারের নির্দেশ পালন না করে কি অফিসে কাজ করতে পারবো?
দাউদপুর ইউনিয়নের কাইয়ূম বঙ্গবাসী, তায়েব আলী মোল্লা, মোতাহার হোসেন ও মামুন মিয়াসহ বেশ কয়েকজন জমির মালিকের সাথে কথা বলে জানা গেছে, দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী, দেবগ্রাম, হিরনাল, লক্ষাশিমুলিয়া, শিমুলতলা, রঘুরামপুর মৌজার নামজারী এসিল্যান্ড তার নিজস্ব ক্ষমতাবলে বন্ধ রেখেছেন। পুরো উপজেলায় চাউর উঠেছে ৬ মৌজার খারিজ বন্ধ। কিন্তু না, ঘুষখোর কর্মকর্তার সাথে রফাদফা হলে শতাংশ প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে খারিজ করে দেন। দাউদপুর এলাবাসীর অভিযোগ করে বলেন আমরা আমাদের বাব দাদার ভিটে বাড়ি খারিজ করতে পারিনা। এসিল্যান্ড কোন ক্ষমতার বলে খারিজ বন্ধ রেখেছে আমরা এ প্রতিকার চাই। এসিল্যান্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের শেষ নেই।
এ বিষয়ে দাউদপুর ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা মুজিবুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশ তাই এই ছয়টি মৌজার প্রস্তাব দেওয়া বন্ধ রয়েছে।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের  বিরেুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, নামজারী করতে সরকারী ফি ১১৭০ টাকার বেশী নেওয়া হয়না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন দাউদপুর ইউনিয়নের কোন মৌজায় নামজারী বন্ধ করা হয়নি। কাগজপত্র সঠিক থাকলে নামজারী হচ্ছে।
নারায়ণগঞ্জ অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন বলেন, ছয় মৌজায় নামজারী বন্ধ রাখা সম্পূর্ণ বে-আইনী। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

রূপগঞ্জ এসিল্যাল্ডের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ ।। ৬ মৌজার নামজারী বন্ধ

আপডেট সময় : 09:58:39 pm, Saturday, 8 January 2022