Dhaka , Tuesday, 10 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা নোয়াখালীতে খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ড্রপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে-  এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কাপড় ও কসমেটিকস দাম নিয়ে চলছে অনিয়ম পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছা পৌর এলাকার ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার ঈদ সামনে রেখে রাজধানীর বিপণীবিতানগুলোতে উপচে পড়া ভিড় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা: লালমনিরহাটে গাঁজাসহ আটক ২ শেরপুরে ১০ কেজি গাঁজা সহ পিক আপ আটক ঝালকাঠিতে হাদির পরিবারের সংবাদ সম্মেলন: শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট  চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক দুই যুগের সন্ত্রাসী অভয়ারণ্যে ঢুকেছে যৌথ বাহিনী, আলীনগর কেন্দ্র করে অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: মাদকসহ আটক ১, বিপুল ইয়াবা জব্দ আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে ২টি পাইপগান উদ্ধার পাইকগাছায় আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মোমবাতি প্রজ্বলন শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক লালমনিরহাটে নাটকীয় মোড়: জামিন পেয়ে আদালত চত্বর ছাড়ার আগেই ডিবির জালে ছাত্রলীগ নেতা মেহেদী লক্ষ্মীপুরে ঈদের বাজার করতে এসে দেওয়াল ধ্বসে যুবকের মৃত্যু মধুপুরে এক সেবনকারীকে ১ বছরের কারাদণ্ড মধুপুরে চাঞ্চল্যকর অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বন্ধে ড্রেনেজ আটকে রূপগঞ্জের স্কুলে ময়লা পানির সয়লাব, মানববন্ধন জলাবদ্ধতা কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

কারাগার থেকেই ফাঁসির আসামি নূর হোসেনের নির্বাচনী প্রচারণা!

  • Reporter Name
  • আপডেট সময় : 07:40:38 pm, Saturday, 8 January 2022
  • 235 বার পড়া হয়েছে

কারাগার থেকেই ফাঁসির আসামি নূর হোসেনের নির্বাচনী প্রচারণা!

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বসে মোবাইল ফোনে নির্বাচনী প্রচারণা চালানোর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে।

কনডেম সেল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে ভাই ও ভাতিজার পক্ষে মোবাইল ফোনে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন নূর হোসেন, এমন অভিযোগের প্রেক্ষিতে গত ৫ জানুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেল থেকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে কারা কর্তৃপক্ষ।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর উপ তত্ত্বাবধায়ক ও জেলার উম্মে সালমা, সদস্য সচিব ডেপুটি জেলার নুরুল মবিন ও সদস্য প্রধান কারারক্ষী মো. আসাদুজ্জামান। এই তদন্ত কমিটিকে ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আবদুল জলিল জানান, এই কারাগারের কনডেম সেলে নূর হোসেনসহ তিনজন বন্দী আছেন। নূর হোসেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সেখানকার সাবেক কাউন্সিলর।

নূর হোসেন কনডেম সেলে বসে গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন, গোপন সূত্রে এই তথ্য জানার পর গত ৫ জানুয়ারি সেখানে অভিযান চালায় কারা কর্তৃপক্ষ।

এসময় ওই কনডেম সেল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। কারাগারে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।।

উল্লেখ্য, ২০১৪ সালের এপ্রিলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের ঘটনা ঘটে।

এর তিনদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বাদি হয়ে ফতুল্লা থানায় একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদি হয়ে আরেকটি মামলা করেন।

এ মামলার ফাঁসির দণ্ড নিয়ে এখন নূর হোসেন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে আরও মামলা বিচারাধীন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

কারাগার থেকেই ফাঁসির আসামি নূর হোসেনের নির্বাচনী প্রচারণা!

আপডেট সময় : 07:40:38 pm, Saturday, 8 January 2022