Dhaka , Friday, 20 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা ​সীমান্তের কুয়াশাভেদে বিজিবির অভিযান: ঠাকুরগাঁওয়ে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত-২ নেত্রকোণার দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি উদযাপন শ্রীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ আটক ১৪ জাজিরায় এক্সপ্রেস সড়কে যাত্রী তুলতে দাঁড়ানো বাসে পেছন থেকে ধাক্কা, নিহত ১ আহত অন্তত ১৫ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির হাওয়া চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কালীগঞ্জে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে চলাচলের পথ রুদ্ধ করে প্রাচীর নির্মাণ: রাস্তা ফেরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাজেকে আবারও আগুন, বিজিবি ও ফায়ার সার্ভিসের সাহসিকতায় রক্ষা পেল পর্যটন কেন্দ্র নগরীর চান্দগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ নারী সিটিসিআরপি প্রকল্পে নির্মিত দুই সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন রমজানে হিলি বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা লালমনিরহাটে বিএনপির চেয়ারম্যান ও আসাদুল হাবিব দুলুর জন্য যুবদলের দোয়া মাহফিল রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম অবৈধ নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫ রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

নিজের নাম নিচে থাকায় ব্যানার ছিঁড়লেন ভাইস চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট সময় : 11:58:33 pm, Tuesday, 28 December 2021
  • 229 বার পড়া হয়েছে

নিজের নাম নিচে থাকায় ব্যানার ছিঁড়লেন ভাইস চেয়ারম্যান

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সেনবাগে ৪৩তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে টানানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবিরের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি করা হয় সেনবাগ পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু নাছের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম সুলতানা। বেলা ১১টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির অংশ নেন। অনুষ্ঠানস্থলে প্রবেশ করেই তিনি ব্যানারে অতিথিদের নামের তালিকা নিয়ে অভিযোগ করেন। ব্যানারে তার নামের আগে মেয়রের নাম কেন হয়েছে, এটা নিয়ে তিনি হট্র গোল শুরু করেন। এক পর্যায়ে তিনি অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজিম উদ্দিনকে ব্যানার নামিয়ে ফেলতে বলেন। এরপর গোলাম কবির নিজেই মঞ্চে উঠে ব্যানারটি টেনে ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় উদ্বোধনী অনুষ্ঠান কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার জানান , মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর ভাইস চেয়ারম্যান অনুষ্ঠাস্থলে আসেন। এ সময় ব্যানারে তার নাম মেয়রের নামের পরে থাকায় তিনি মঞ্চে উঠে ব্যানার টেনে ছিঁড়ে ফেলেন এবং পদদলিত করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির বলেন, অনিয়মের কারণে ব্যানার খুলে প্রোগ্রাম করতে বলেছি। উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান হিসেবে আমার নাম আসার কথা। তা ছাড়া দুই ভাইস চেয়ারম্যানের পরে হবে মেয়রের নাম। নামগুলো উল্টাপাল্টা হওয়ার কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ জন্য আমি বলেছি ব্যানার খুলে ফেলার জন্য। এটা “খ” শ্রেণির পৌরসভা। আর প্রোগ্রামটি ছিল উপজেলা প্রশাসনের, এটা পৌরসভার প্রোগ্রাম নয়।’

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ভাইস চেয়ারম্যান মনে করেন তিনি মেয়রের ওপরে। কিন্তু সরকারি প্রটোকল অনুসারে ভাইস চেয়ারম্যানের ওপরে পৌরসভার মেয়রের অবস্থান। ভাইস চেয়ারম্যান তা না মেনে সরকারি অনুষ্ঠানে গিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা

নিজের নাম নিচে থাকায় ব্যানার ছিঁড়লেন ভাইস চেয়ারম্যান

আপডেট সময় : 11:58:33 pm, Tuesday, 28 December 2021