Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী

  • Reporter Name
  • আপডেট সময় : 03:20:37 pm, Tuesday, 24 March 2026
  • 74 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘জুলাইয়ের বিপ্লবকে নস্যাৎ করতে পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। একই সঙ্গে এই শক্তিগুলো চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়েও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আপনাদের মধ্যে ঐক্য বজায় থাকলে কোনো ষড়যন্ত্রকারীই নাক গলাতে পারবে না।’

গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপি জুলাইয়ের বিপ্লবকে তুলে ধরতে চায়। কিন্তু একটি পরাজিত শক্তি তা ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র চাই। কিন্তু পরাজিত ফ্যাসিস্ট শক্তি আমাদের বারবার ষড়যন্ত্রের মুখোমুখি করছে।’

সংবিধান প্রসঙ্গে গিয়াস উদ্দিন কাদের বলেন, ‘আওয়ামী লীগের ১৯৭২ সালের সংবিধানের প্রস্তাবনায় ছিল নয় দফা, সেটি কেটে করা হয় চার দফায়। এই পরিবর্তনকে তিনি বিশ্বাসঘাতকতার সঙ্গে তুলনা করে বলেন, যদি ভিত্তিই পরিবর্তিত ও বিতর্কিত হয়, তাহলে সেই সংবিধানের গ্রহণযোগ্যতা কতটুকু থাকে। সেদিন থেকেই এই সংবিধান প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’

জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের ফলে আজকের রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।’ তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘গত ১৭ বছর আমি গ্রামের বাড়িতে যেতে পারিনি, এমনকি আমার দুই ভাইয়ের জানাজা ও দাফনেও থাকতে পারিনি।’

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এর মো. শাহনওয়াজ বলেছেন, ‘চট্টগ্রাম প্রেস ক্লাব একটি গণমাধ্যম প্রতিষ্ঠান, এটি কোনো দল, গোষ্ঠী বা সিন্ডিকেটের আখড়া নয়। সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট সবাই এখানে আসতে পারবেন, তবে শৃঙ্খলা ভঙ্গ বা অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রেস ক্লাবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। কেউ দলবদ্ধ হয়ে ক্লাব দখল বা অস্থিরতা তৈরির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।’ তিনি বলেন, ‘দেশের অন্যান্য প্রেস ক্লাবের মতোই নিয়ম মেনে চট্টগ্রাম প্রেস ক্লাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্র-জনতার দাবি ও বাস্তবতার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সভাপতির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, ‘অতীতে দীর্ঘ সময় ধরে কিছু ব্যক্তিকে প্রেস ক্লাবে প্রবেশে বাধা দেওয়া হতো, যা গ্রহণযোগ্য নয়। এটি সাংবাদিকদের প্রতিষ্ঠান। এখানে সবার অবাধ বিচরণ থাকবে। দীর্ঘদিন ধরে বঞ্চিত ও নির্যাতিত সাংবাদিকদের সদস্যপদ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রেস ক্লাব তার ঐতিহ্য বজায় রেখে এগিয়ে যাবে।’

এ সময় আরও বক্তব্য দেন ড. প্রফেসর মোজাফফর আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, ক্লাবের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমেদ শাহ, ওয়াহিদ জামান। এ ছাড়া বক্তব্য দেন আবদুল ওয়াজেদ, রিদুয়ান সিদ্দিকী, ফারুক মুনির, মুহাম্মদ আজাদ, জায়েদ তালুকদার, নূর হোসেন মামুন ও আলমগীর নুর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী

আপডেট সময় : 03:20:37 pm, Tuesday, 24 March 2026