Dhaka , Wednesday, 4 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত পাইকগাছায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা হবে:- মেয়র ডা. শাহাদাত যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা চবিতে প্রাণনাশের ভয় ও নিরাপত্তাহীনতার শঙ্কায় সাংবাদিক, সংবাদ প্রকাশের জেরে হুমকি নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: জামায়াত আমির পাবনায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ১৫ দিনের কারাদণ্ড কুড়িগ্রামে জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ জনসভার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ। কালিয়াকৈরে কৃষি অধিদপ্তর কর্তৃক দিনব্যাপী মাঠ দিবস অনুষ্ঠিত শেরপুর ৩ আসনে জামায়াতের মাননীয় প্রার্থী মৃত্যু। চট্টগ্রাম নগরীর ধর্ষণকারী জুয়েল দাশকে খুঁজছেন পুলিশ শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত সোমেশ্বর অলি নৌকার তলা ফুটা হয়ে গেছে—নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় নরসিংদী আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১ , আহত ১০ ইবির গুম হওয়া দুই মেধাবী শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান মৌলভীবাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত শবে বরাতের রাতে মৌলভীবাজারের বুদ্ধিমন্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে মারা গেছে অর্ধশতাধিক গবাদিপশু লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সন্দেহ: ভাইভা বোর্ড থেকে আটক ৩ জুলাই যোদ্ধাদের  রক্তের সাথে বেইমানী করলে আল্লাহ ক্ষমা করবে না: ইয়াসিন আলী  কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ আমাদের অংগীকার দুর্নীতি মুক্ত দেশ গড়া: ডা. শফিকুর রহমান হরিপুরে ৯ম পে-স্কেল ও ৭ দফা দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া সার্টিফিকেটে সনদ  ও চাকরিজীবীর দলিল লেখক নিবন্ধন বাতিলের অভিযোগ ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ কয়লা দূষণ, শিল্প দূষণ বন্ধ করে সুন্দরবন জলাভূমি রক্ষা করো “চন্দনাইশে বিদ্যালয়ে কার্মচারীকে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন” কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করেছে র‍্যাব। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে-নাহিদ ইসলাম

চবিতে প্রাণনাশের ভয় ও নিরাপত্তাহীনতার শঙ্কায় সাংবাদিক, সংবাদ প্রকাশের জেরে হুমকি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:22:39 pm, Wednesday, 4 February 2026
  • 4 বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আবাসিক হলে অবৈধভাবে সিটে অবস্থানের সংবাদ প্রকাশ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৈনিক বাংলাবাজার পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি সাংবাদিক সাবিত বিন নাছিমকে হুমকি দেন অভিযুক্ত অমিত হাসান। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবিতে বাংলাবাজার পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি সাবিত বিন নাছিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, গত ২৭ জানুয়ারি “অনুমোদন ছাড়া কলা অনুষদের শিক্ষার্থীরা থাকছেন বিজ্ঞান অনুষদের হলে” শিরোনাম সহ অন্যান্য বিভিন্ন গণমাধ্যমে উক্ত বিষয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে অনুমোদন ছাড়াই অবস্থান করা তিনজন শিক্ষার্থীর তথ্য উঠে আসে। সংবাদটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট দায়িত্ববানদের প্রতি ক্ষোভ প্রকাশিত হয়।
প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত শিক্ষার্থীদের তিনজনের মধ্যেকার একজন হলেন ইতিহাস বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ অমিত হাসান, যিনি কোনো আনুষ্ঠানিক সিট বরাদ্দ ছাড়াই শাহ আমানত হলের এক্সটেনশন ভবনের বি-৪ নম্বর কক্ষে অবস্থান করছিলেন এবং কি ইতিপূর্বে হল সংসদের সদস্যরাও তাকে নিয়মবহির্ভূত ভাবে হলে অবস্থানের কারণে হল থেকে বের করে দিয়েছিল।
সংবাদ প্রকাশের পর অমিত হাসান সাংবাদিক সাবিত বিন নাছিমের কক্ষে ক্ষুব্ধ অবস্থায় গিয়ে একাধিকবার তাকে খুঁজে বেড়ান। কক্ষে সাংবাদিক সাবিত বিন নাছিমকে না পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারসহ বিভিন্ন গ্রুপে তাকে মারধরের হুমকি দেন। এ সংক্রান্ত একাধিক স্ক্রিনশট সাংবাদিকদের হাতে এসেছে। একটি গ্রুপে দেওয়া বার্তায় অমিত হাসান লেখেন, “হল হয়তো আমার ছেড়ে দেওয়া লাগবে কিন্তু এরে (সাবিত বিন নাছিম) সহজে ছাড়বো না।” একই সঙ্গে তিনি আরও লেখেন, “দেখবো কার হেডাম আছে ওর (সাবিত বিন নাছিম) বাঁচানো।”
অভিযোগ সূত্রে জানা যায়, সাবিত বিন নাছিম গত ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টির প্রক্টর বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন, দৈনিক বাংলাবাজার পত্রিকায় “চবির বিজ্ঞান অনুষদভুক্ত শাহ আমানত হলে ‘কলা অনুষদের শিক্ষার্থীদের অবস্থান: হল সংসদের ক্ষোভ’ শীর্ষক একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনকে কেন্দ্র করে ইতিহাস বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ অমিত হাসান আমাকে বিভিন্ন মাধ্যমে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। এবং এই সংক্রান্ত হুমকি-ধামকির বার্তাও সে নানান জায়গায় অকপটে প্রচার করে যাচ্ছে। এর কিছু স্ক্রিনশট আমার কাছেও এসেছে। এমতাবস্থায় আমি মারধর ও প্রাণনাশের ঝুঁকিতে রয়েছি। আমি শঙ্কিত, আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও উল্লেখ করেন, “উক্ত ঘটনার সুষ্ঠু বিচার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণমাধ্যমকে জানান, এ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র আমার শিক্ষার্থী। গণমাধ্যম কর্মী আমার একজন শিক্ষার্থী, আমার একজন শিক্ষার্থী হিসেবে যেভাবে চিন্তা করার দরকার আমি সেভাবেই চিন্তা করে ব্যবস্থা নিব।
এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ অমিত হাসানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বিশ্ববিদ্যালয়টির সংশ্লিষ্টদের মতে, অতীতের ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের মতো যদি ভিন্ন নামে বা ভিন্ন ব্যানারে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি চলতে থাকে, তবে তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চবিতে প্রাণনাশের ভয় ও নিরাপত্তাহীনতার শঙ্কায় সাংবাদিক, সংবাদ প্রকাশের জেরে হুমকি

আপডেট সময় : 08:22:39 pm, Wednesday, 4 February 2026