Dhaka , Thursday, 5 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত পাইকগাছায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা হবে:- মেয়র ডা. শাহাদাত যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা চবিতে প্রাণনাশের ভয় ও নিরাপত্তাহীনতার শঙ্কায় সাংবাদিক, সংবাদ প্রকাশের জেরে হুমকি নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: জামায়াত আমির পাবনায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ১৫ দিনের কারাদণ্ড কুড়িগ্রামে জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ জনসভার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ। কালিয়াকৈরে কৃষি অধিদপ্তর কর্তৃক দিনব্যাপী মাঠ দিবস অনুষ্ঠিত শেরপুর ৩ আসনে জামায়াতের মাননীয় প্রার্থী মৃত্যু। চট্টগ্রাম নগরীর ধর্ষণকারী জুয়েল দাশকে খুঁজছেন পুলিশ শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত সোমেশ্বর অলি নৌকার তলা ফুটা হয়ে গেছে—নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় নরসিংদী আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১ , আহত ১০ ইবির গুম হওয়া দুই মেধাবী শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান মৌলভীবাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত শবে বরাতের রাতে মৌলভীবাজারের বুদ্ধিমন্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে মারা গেছে অর্ধশতাধিক গবাদিপশু লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সন্দেহ: ভাইভা বোর্ড থেকে আটক ৩ জুলাই যোদ্ধাদের  রক্তের সাথে বেইমানী করলে আল্লাহ ক্ষমা করবে না: ইয়াসিন আলী  কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ আমাদের অংগীকার দুর্নীতি মুক্ত দেশ গড়া: ডা. শফিকুর রহমান হরিপুরে ৯ম পে-স্কেল ও ৭ দফা দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া সার্টিফিকেটে সনদ  ও চাকরিজীবীর দলিল লেখক নিবন্ধন বাতিলের অভিযোগ ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ কয়লা দূষণ, শিল্প দূষণ বন্ধ করে সুন্দরবন জলাভূমি রক্ষা করো “চন্দনাইশে বিদ্যালয়ে কার্মচারীকে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন” কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করেছে র‍্যাব। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে-নাহিদ ইসলাম

ব্যাংক আমানকারীদের সংবাদ সম্মেলনে হেয়ারকাট সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 09:31:45 pm, Sunday, 1 February 2026
  • 43 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের উপর আরোপিত হেয়ারকাট সিদ্ধান্তকে ‘চরম অন্যায়’ আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে আমানতকারীদের ‘দুষ্কৃতিকারী’ হিসেবে আখ্যায়িত করার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেছেন, এমন অপমানজনক মন্তব্য ব্যাংকিং খাতের আস্থা ধ্বংস করবে। বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী এসোসিয়েশনের উদ্যোগে ০১ ফেব্রুয়ারি রবিবার, চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসোসিয়েশনের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আজম, খালেদ মোশাররফ, নওশিন জাহান, তানভীর আহমেদ চৌধুরীসহ অর্ধশতাধিক ভুক্তভোগী আমানতকারী। লিখিত বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, গত ২১ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনটি আমানতকারীদের সঙ্গে ব্যাংকের লিখিত ও অলিখিত চুক্তির সরাসরি লঙ্ঘন। ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে মাত্র ৪ শতাংশ মুনাফা দেওয়ার সিদ্ধান্ত পশ্চাৎমুখী এবং অধিকারহরণকারী। ব্যাংকিংয়ের মূল ভিত্তি বিশ্বাস—এই সিদ্ধান্ত তা ধ্বংস করছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হেয়ারকাট সিদ্ধান্ত শুধুমাত্র সম্মিলিত ইসলামী ব্যাংকের সমস্যা নয়, বরং পুরো ব্যাংকিং খাতের জন্য বিপদজনক সংকেত। “আজ একটি ব্যাংকে হলে কাল অন্য ব্যাংকে চাপিয়ে দেওয়া হবে। এতে আস্থার সংকট তৈরি হয়ে ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়বে,” যোগ করেন তারা। শরিয়াহ মানদণ্ডের (শরিয়াহ স্ট্যান্ডার্ড নং-১৩, মুদারাবাহ ৪/৪) উদ্ধৃতি দিয়ে তারা জানান, ব্যাংকের অবহেলা, অসতর্কতা বা দুর্নীতির কারণে লোকসান হলে তার দায় আমানতকারীদের উপর চাপানো যাবে না—এটি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানের দায়িত্ব। “হেয়ারকাট আরোপ সম্পূর্ণ শরিয়াবিরোধী এবং আন্তর্জাতিক ব্যাংকিংয়ের সাধারণ নিয়মেরও লঙ্ঘন,” বলেন বক্তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের জীবনযাত্রার করুণ চিত্র তুলে ধরা হয়। তারা বলেন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তি, অবসরপ্রাপ্ত মানুষ, প্রবাসী পরিবার, স্বামীর পেনশননির্ভর নারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা এই মুনাফার উপর নির্ভর করে জীবন চালান। “হঠাৎ দুই বছরের আয় কেটে নেওয়া তাদের জন্য মৃত্যুর সমান। অনেকে হজের টাকা, বিয়ের সঞ্চয় বা অবসরের স্বপ্ন তুলতে পারছেন না—পরিবারে অশান্তি বিরাজ করছে,” ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত নওশিন জাহান। ব্যাংক লুটপাটকে ‘দীর্ঘদিনের নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা’ বলে উল্লেখ করে তারা বলেন, সেই দায় সাধারণ আমানতকারীদের উপর চাপানো যাবে না।
গভর্নরের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের পর অর্থনীতি পুনরুদ্ধারের আশ্বাস দিয়েছিলেন গভর্নর। অথচ এখন লুটের দায় চাপানো হচ্ছে আমাদের উপর এবং ‘দুষ্কৃতিকারী’ তকমা দেওয়া হচ্ছে—এটি অগ্রহণযোগ্য ও অপমানজনক। সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রায় ৬৭ লাখ গ্রাহকের সঙ্গে যুক্ত তিন কোটি ভোটারকে স্মরণ করিয়ে তারা বলেন, “আমানতকারীদের চোখের পানি রেখে ভোটের উৎসব হতে পারে না।”
সংবাদ সম্মেলন থেকে ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা চুক্তি অনুযায়ী পরিশোধ করা, কোনো হেয়ারকাট না মানা সহ সঞ্চয় হিসাব, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস, মেয়াদি আমানতসহ সব ধরনের হিসাবের টাকা মুনাফাসহ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানানো হয়। দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সারা দেশের প্রতিটি শাখায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনে বাধ্য হবেন এমন হুশিয়ারি দেন আমানতকারীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ব্যাংক আমানকারীদের সংবাদ সম্মেলনে হেয়ারকাট সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

আপডেট সময় : 09:31:45 pm, Sunday, 1 February 2026