
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২১ পালিত হয়েছে । এ উপলক্ষ্যে স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২১ উদযাপন উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণ ও বিকেলে শহীদ বরকত ষ্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ,জেলা পুলিশ , মহানগর মেট্রোপলিটন পুলিশ , জেলা পরিষদ ,সিভিল সার্জন অফিস , জেলা আনসার কমান্ড্যান্ট অফিস সহ বীরমুক্তিযুদ্ধা , রাজনৈতিক – সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
এছাড়া কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার ।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কালিয়াকৈর বাসষ্ট্যান্ড চত্তরে বীরমুক্তিযুদ্ধা মো. আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ।
পৌর আওয়ামীলীগের উদ্যোগে চন্দ্রা দলীয় কার্যালয়ে মোশারফ হোসেন জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর । জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ও হাইস্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের খবর পাওয়া গেছে ।

























