Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

দুর্নীতির ৩ মামলায় কক্সবাজার পৌরসভার চারবারের চেয়ারম্যান আ’লীগনেতা নুরুল আবছারের কারাদণ্ড 

  • Reporter Name
  • আপডেট সময় : 06:25:55 pm, Wednesday, 7 January 2026
  • 151 বার পড়া হয়েছে
তৌহিদ বেলাল:
অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তিনটি মামলায় কক্সবাজার পৌরসভার চারবারের মেয়র, আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে এক বছর করে মোট তিন বছরের সাজা দিয়েছেন আদালত।
বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, চেয়ারম্যান থাকাকালে নুরুল আবছারের বিরুদ্ধে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা দায়ের করে দুদক।
দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম রনি জানান, তিনটি মামলার প্রত্যেকটিতে এক বছর করে কারাদণ্ড, অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
তিনটি মামলার কারাদণ্ড আলাদাভাবে ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি পলাতক রয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়ন কাজে ১৫ লাখ ৭ হাজার ৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়।
এর মধ্যে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা একটি মামলা করেন। এ মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নুরুল আবছারকে এক বছরের কারাদণ্ড, ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন বলে জানান দুদকের পিপি মুহাম্মদ কবির হোসাইন।
অন্য একটি মামলায় মেয়র থাকাকালে উন্নয়ন কাজের ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় এক বছরের কারাদণ্ড, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানান দুদকের আরেক পিপি মোকাররম হোসাইন।
এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দায়ের করা অপর একটি মামলায় ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক বছরের কারাদণ্ড, একই পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

দুর্নীতির ৩ মামলায় কক্সবাজার পৌরসভার চারবারের চেয়ারম্যান আ’লীগনেতা নুরুল আবছারের কারাদণ্ড 

আপডেট সময় : 06:25:55 pm, Wednesday, 7 January 2026