Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে

অবৈধ চুনা ও ঢালাই কারখানায় অভিযান, ভেঙে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:09 pm, Monday, 5 January 2026
  • 80 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত চুনা ও ঢালাই কারখানায় অভিযান চালিয়ে সেগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ৪ ডিসেম্বর রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইমা রায়ানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেঘনাঘাট অঞ্চলের ম্যানেজার সুরজিৎ সাহা এবং সোনারগাঁও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।তিতাস গ্যাসের ম্যানেজার সুরজিৎ সাহা জানান, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউসার এলাকায় আবুল কাশেম মাস্টারের গড়ে তোলা একটি ঢালাই কারখানা ও হারুন অর রশিদের আরেকটি ঢালাই কারখানা, এছাড়া সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চলের পাশে নোয়াব প্রধান ও এতিমখানার সংলগ্ন এলাকায় মশিউর রহমানের চুনা কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।
তিনি আরও জানান, এসব কারখানায় প্রতিদিন প্রায় ২৪ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হতো। এর আগেও তিতাস কর্তৃপক্ষ একাধিকবার অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও কারখানা মালিকরা পুনরায় সংযোগ নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে সব অবৈধ কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানকালে অবৈধ ব্যবসায়ীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্রায় সাড়ে ৬০০ ফুট পাইপ জব্দ করা হয়। অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার প্রতিনিয়ত বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলেও জানান তিতাস গ্যাসের কর্মকর্তা। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

অবৈধ চুনা ও ঢালাই কারখানায় অভিযান, ভেঙে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : 01:04:09 pm, Monday, 5 January 2026