Dhaka , Wednesday, 1 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:22:24 pm, Sunday, 4 January 2026
  • 44 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে বিমান কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) দুপুরের দিকে আসামি নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আফসানা ইসলাম রুমি তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, ২০২৩ সালের ৬ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মনারখিল গ্রামের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার ইসমাইল হোসেন বাবুলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

কারাগারে পাঠানো আসামি মো.শাহাদাত হোসেন (৩৬)। তিনি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল হক মিস্ত্রির ছেলে এবং  একই ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরবানু আলেয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর পরই ভুক্তভোগী বিমান কর্মকর্তা সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র দাস ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে ঘটনার সাথে জড়িত আসামি রুবেল (২৮) জাহাঙ্গীর আলম (৩৮) মো.হারুন (৩৫) খুরশিদ আলম (৬০) মো.মোশারফ হোসেন (৪৫) কে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের ভাষ্যমতে শাহাদাতকে ওই ডাকাতি মামলায় চার্জশীটভুক্ত ২নং আসামি করা হয়। শাহাদাতের বাড়িতে মিটিং করে বিমান কর্মকর্তা বাবুলের বাড়িতে ডাকাতি করা হয়। ওই সময় ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। এ মামলায় ১৪জন চার্জশীটভুক্ত আসামি।

বাদী পক্ষের আইনজীবী শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বিচারক মামলার শুনানী শেষে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে। তার বিরুদ্ধে এ ছাড়াও চুরি, ডাকাতি,মাদক ও নারী নির্যাতনের মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে কারাগারে

আপডেট সময় : 08:22:24 pm, Sunday, 4 January 2026