Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

কালিয়াকৈরে ঝুঁকিপুর্ণ বেইলী ব্রীজে ফোনালাপে পারাপার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:31:09 pm, Monday, 13 December 2021
  • 302 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে ঝুঁকিপুর্ণ বেইলী ব্রীজে ফোনালাপে পারাপার

মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চাপাইর এলাকায় তুরাগ নদীর উপর নির্মিত বেইলী ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটির ধারণ ক্ষমতা পাঁচ টন থাকলেও অবাদে ওই ব্রিজ দিয়ে ১৫ থেকে ২০ টন পর্যন্ত মালবাহী যানবাহন চলাচল করেছে। এতে প্রায়ই বেইলী ব্রিজের বিভিন্ন অংশের স্ল্যাব ভেঙে যাচ্ছে। যার কারণে যানবাহন ও স্থানীয় লোকজনদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে সরু ওই ব্রিজের যানজটের নাজেহাল থেকে রক্ষা পেতে দুই পাশে দু’জন প্রহরি ফোন কলের মাধ্যমে যানবাহন পারাপারের সিগন্যালের কাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখাযায়, সম্প্রতি ঢাকার ধামরাই থেকে গাজীপুরের মাওনা পর্যন্ত সড়কটি নতুন করে সংস্কার করেছেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। দীর্ঘ এ সড়কে নদী ও খাল গুলোতে পুরাতন ব্রিজগুলোর পরিবর্তে নতুন করে আধুনিক ব্রিজ নির্মাণ কাজও সম্পন্ন করেছে সওজ। তবে উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীর উপর পুরাতন সরু বেইলী ব্রিজটি ভোগান্তি বাড়িয়ে তুলেছে পুরো সড়কের। কয়েকটি এলাকার যোগাযোগের প্রধান সড়ক হওয়ায় এ সড়কে প্রচুর যানবাহণের চলাচল। তবে এই একটি মাত্র স্থানেই দিনের পর দিন যানজটে পড়ে থাকতে হচ্ছে। যানজটের ভোগান্তি কমাতে ব্রিজের দুই পাশে দু’জন প্রহরী রেখেছে উপজেলা প্রশাসন। দু’পাশে থেকে ফোন কলের মাধ্যমে যানবাহন পারাপারের সিগন্যাল প্রদান করা হচ্ছে। তবুও যেন দুর্ভোগের শেষ হচ্ছে না।
পরিবহণ চালক আলাল হোসেন জানান, বেইলী ব্রিজটি দিনদিন চরম ঝুকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন স্থানে স্ল্যাব ভেঙে যায়। ভাঙা অংশ মেরামত করা হলেও ঝুঁকি থেকেই যায়।

সিএনজি চালক আশরাফুল ইসলাম জানান, প্যাসেঞ্জার উঠাইয়া গাড়ি নিয়া যহন ব্রিজে উঠি তহন অনেক ভয়ে থাকি। কহন জানি দূর্ঘটনা ঘইটা যায়। আমরা সরকারে কাছে দাবী জানাই এইখানে নতুন ব্রিজটি তাড়াতাড়ি তৈরি কইরা দিতে।

জানাযায়, পুরাতন এই বেইলী ব্রিজের পাশ দিয়ে গত একবছর আগে চাপাইর সেতু নির্মাণ কাজ চালু করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে ব্রিজের পিলারের তলদেশের কাজ শেষ হলেও বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেতুটির কাজ চলছে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ রাশেদ হাসান জানান, তুরাগ নদীর উপর বেইলী ব্রিজটিতে ত্রুটি দেখা মাত্রই মেরামত করে দেয়া হয়। তবে অধিক ধারণক্ষমতা অনেক বেশী পরিবহণ চলাচলের কারণে ব্রিজটিতে বিভিন্ন সময় সমস্যা হচ্ছে। এছাড়া চাপাইর সেতুর কাজ এগিয়ে চলছে। প্রকল্পের মেয়াদের সময়সীমার মধ্যেই কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠান তৎপর রয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কালিয়াকৈরে ঝুঁকিপুর্ণ বেইলী ব্রীজে ফোনালাপে পারাপার

আপডেট সময় : 06:31:09 pm, Monday, 13 December 2021