Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দাখিল করল ৯জন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:29:36 pm, Monday, 29 December 2025
  • 103 বার পড়া হয়েছে

আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

জেলার সরাইল -আশুগঞ্জ, বিজয় নগরের দুটি ইউনিয়ন নিয়ে  ব্রাহ্মণবাড়িয়া – ২ এ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে  সংসদ সদস্য প্রার্থী হিসেবে সহকারী  রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকারের নিকট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী  ০৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্রগুলো দাখিল কালীন সময়ে সহকারী কমিশনার( ভূমি), উপজেলা নির্বাচন অফিসারসহ  উপজেলার একাধিক দপ্তরের অফিসারগন উপস্থিত ছিলেন। প্রার্থীরা তাদের শত শত সমর্থক এবং নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ, কাচারি মাঠে এবং শহিদ মিনার ও অফিস পাড়ার আশে পাশে জমাট বাধে এবং প্রার্থীর পক্ষে শ্লোগান দিয়ে এলাকা সরগরম করে তুলে।  সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপী  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোট থেকে মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জামায়াতে ইসলামী মনোনীত  প্রার্থী জেলা জামাতে ইসলামী আমীর মাওলানা মোবারক উল্লাহ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এস এন তরুনদে,এন সি পি থেকে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আজহারী,  ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শাইখ নেছার আহমাদ আন-নাছিরী, খেলাফত মজলিস থেকে আবুল ফাত্তাহ মোঃ মাসুক জাতীয় পার্টি থেকে দু,বারের সাংসদ এডভোকেট জিয়াউল হক মৃধা, জাতীয় সমাজতান্ত্রিক দল(রব) থেকে তৈমুর রেজা শাহজাদ ভূইয়া।
বিএনপি জোট থেকে মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, খেজুর গাছ মানেই ধানের শীষ। তিনি শতভাগ  আশাবাদী  সকলের সহযোগিতায় নির্বাচিত হয়ে সরাইল – আশুগঞ্জ ও বিজয় নগরের অংশের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
অপরদিকে বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেন, আমার পিতা ১৯৭৩ সালে আওয়ামীলীগের জোয়ারের প্রতিকুলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে পাশ করেছিলেন আমাকেও আল্লাহ উপর ভরসা করে ঐপথেই যেতে হচ্ছে। সরাইল – আশুগঞ্জ ও বিজয় নগরের মানুষের ভালবাসা আমার উপর আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দাখিল করল ৯জন

আপডেট সময় : 06:29:36 pm, Monday, 29 December 2025