
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় মালেক স্পিনিং মিলে আগুনে দগ্ধ হেড ইলেকট্রিশিয়ান মোতালেব হোসেন (৪৫) অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সাকালে মারা গেছে ।
গত শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে সফিপুর মালেক স্পিনিং মিলে আগুন লাগার পর নেভানোর চেষ্টাকালে টিনের চালের উপর থেকে জলন্ত আগুনের মধ্যে পড়ে যান । এসময় তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করেন । মোতালেব হোসেন (৪৫) , মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার জসলদিয়া গ্রামের মো. ওহাব বেপারীর ছেলে । তিনি কারখানার পার্শ্ববর্তী এলাকায় রাখালিয়া চালা ২ ছেলে সন্তান ও পরিবার নিয়ে বসবাস করতেন ।
উল্লেখ্য, কারখানায় অগ্নিকান্ডের সুত্রপাত তুলার গোডাউন থেকে শুরু হয়েছে বলে কারথানার সুত্রে জানা গেছে । কালিয়াকৈর ফায়ার সার্ভিস সহ চারটি ইউনিট ঘটনান্থলে গিয়ে রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে । আগুন নেভানোর সময় মোতালেব হোসেন টিনের চালে উঠে পানি দেয়ার কারণে প্লাষ্টিক টিন ভেঙ্গে আগুনের মধ্যে পরে যান তিনি । মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. আই সাইফুল ইসলাম ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন , আজ রোববার সকালেই মৃত্যুর সংবাদ শুনেছি ।

























