Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:15:49 pm, Friday, 12 December 2025
  • 54 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মানসুরা আলম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবিরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে যে মন্তব্য করেছেন—তা ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত সভাপতি মু. মাহমুদুল হাসান এবং সেক্রেটারি ইউসুফ আলীর যৌথ বিবৃতিতে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, বুধবার রাজধানীর তেজগাঁও কলেজে মাদকসেবনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের হামলায় একজন শিক্ষার্থী নিহত হন। অথচ ছাত্রদল নেতারা এই ঘটনাটি ইচ্ছাকৃতভাবে শিবিরের ওপর চাপানোর কৌশল নিয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ১৭ জুলাই ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সাথে ছাত্রশিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও ছাত্রদল নেত্রী মানসুরা আলম অসত্য তথ্য ছড়িয়ে সাজিদ হত্যার দায় শিবিরের ওপর আরোপ করার অপচেষ্টা চালাচ্ছেন।

ছাত্রশিবিরের দাবি, ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করতেই এ ধরনের মন্তব্য করা হয়েছে। মানসুরা আলমের ভিত্তিহীন অভিযোগ ছাত্রদলের অপপ্রচারমূলক রাজনীতিরই ধারাবাহিকতা।

সংগঠনটির নেতারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বহু অপরাধে ছাত্রদল জড়িত থাকার ঘটনা প্রকাশ্যে এসেছে। এসব দায় এড়াতেই তারা ছাত্রশিবিরকে লক্ষ্য করে মিথ্যাচার ছড়াচ্ছে।

তারা ছাত্রদল নেতাদের উদ্দেশে আহ্বান জানান—সাজিদ হত্যায় ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে দেওয়া অসত্য মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং শিক্ষার্থী-সহায়ক রাজনীতিতে ফিরে আসতে। অন্যথায় শিক্ষার্থীরা ছাত্রদলের রাজনীতি প্রত্যাখ্যান করবে বলেও নেতারা মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের প্রতিবাদ

আপডেট সময় : 06:15:49 pm, Friday, 12 December 2025