Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার

ইয়াবাকাণ্ডে র‍্যাব-১৫–এ বড় ধরনের গণবদলি — অধিনায়কসহ তিন শতাধিক সদস্য পরিবর্তন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:47:01 am, Sunday, 30 November 2025
  • 102 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজারে ইয়াবা উদ্ধার কম দেখানো, তথ্য গোপন ও আর্থিক অনিয়মের অভিযোগের পর র‍্যাব-১৫–এ একযোগে বড় ধরনের গণবদলি করা হয়েছে। অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসানসহ তিন শতাধিক সদস্যকে বদলি করা হয়েছে। তবে র‍্যাব বলছে—এটি নিয়মিত বদলি কার্যক্রমের অংশ।

র‍্যাব সূত্রে জানা যায়, ১৯ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিন দফায় চার শ’র বেশি সদস্যকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়, যাদের বেশির ভাগই র‍্যাব-১৫–এর সদস্য। একই সঙ্গে অধিনায়ক কামরুল হাসানকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন লে. কর্নেল নেয়ামুল হালিম খান।

বদলির নেপথ্যে রয়েছে কুতুপালং ও টেকনাফে র‍্যাব-১৫–এর দুটি সমালোচিত অভিযান। সেপ্টেম্বরে কুতুপালংয়ে ইয়াবা উদ্ধারের ঘটনায় তথ্য গোপন, টাকা আত্মসাত ও মামলায় ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে। একই মাসে টেকনাফে এক অভিযানে শীর্ষ মাদককারবারির কাছ থেকে ইট ও কাঠ উদ্ধারের দাবি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। দুই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন অধিনায়ক কামরুল হাসান।

অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব সদর দপ্তর থেকে তদন্ত দল ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। র‍্যাব জানিয়েছে, তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে

ইয়াবাকাণ্ডে র‍্যাব-১৫–এ বড় ধরনের গণবদলি — অধিনায়কসহ তিন শতাধিক সদস্য পরিবর্তন

আপডেট সময় : 11:47:01 am, Sunday, 30 November 2025