Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

নওগাঁয় মেয়ের কোলে চড়ে ভোট দিলেন মা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:29:12 pm, Sunday, 28 November 2021
  • 267 বার পড়া হয়েছে

নওগাঁয় মেয়ের কোলে চড়ে ভোট দিলেন মা

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি।।

বয়সের ভারে শরীরটা ন্যুব্জ হয়ে পড়েছে। চলাচলের ক্ষমতাও হারিয়ে গেছে। এমনকি চোখে যা একটু দেখা হয় সেটাও অস্পষ্ট। তৃতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়ে রেজিয়ার কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন নব্বই বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেওয়া। রোববার সকাল পৌনে ৯ টায় নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর (কলকুঠি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি।
গোপালপুর গ্রাম থেকে ভ্যানে করে কেন্দ্রের চত্বরে প্রবেশ করেন। এরপর সেখান থেকে মেয়ের কোলে করে ভোট কক্ষে যান। তার অবস্থা দেখে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা অন্যদের থেকে আগেই ভোট দেওয়ার সুযোগ করে দেয়। একই ভ্যানে করে এসেছিলেন আরেক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা সুনছি। তিনি তার মেয়ে কাঞ্চনের কাঁধে ভর করে ভোট কক্ষে গিয়ে ভোট দিয়েছেন।
বৃদ্ধা আয়েশা বেওয়া বলেন, জীবনের শেষ সময় এসে মেয়ের কোলে চড়ে ভোট দিলাম বাপো। আর হয়ত ভোট দিবার পারমু কিনা আল্লাহ ভাল জানে। শরীলডা আর চলে না। তারপরও ভোট দিচি।
বৃদ্ধার মেয়ে রেজিয়া বলেন, বাড়িতে গিয়ে মেম্বাররা জোরাজুরি করছিল মাকে নিয়ে যেন ভোটটা দিয়ে আসি। মা চলাফেরা করতে পারে না। ভ্যানে করে কেন্দ্রে নিয়ে আসার পর কোলে করে কক্ষে গিয়ে ভোট দিলাম। সঙে নিজের ভোটও দিয়েছি।
জগৎনগর (কলকুঠি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা এস.এম জামান বলেন, এ কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ১১৬। যেখানে পুরুষ ভোটার ১ হাজার ২৭৯ জন এবং মহিলা ভোটার ৮৩৭ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৫০ টি। সুষ্ঠু সুন্দর ভাবে ভোট গ্রহন হয়।

পেশায় গৃহিণী ২৩ বছর বয়সী নতুন ভোটার মাহবুবা খানম। তিনি বদলগাছীর উপজেলার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি বলেন, ভোটার হয়েছেন কয়েক বছর আগে। কিন্তু আগে কখনও ভোট দেননি। জীবনের প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন। নতুন এ পদ্ধতিতে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। ভালো লাগছে। কোনো ঝামেলা ছাড়াই সবাই সুন্দর ভাবে ভোট দিয়েছে।

নওগাঁ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দুইটি উপজেলার ২২ টি ইউনিয়নে ভোট গ্রহন হয়। যেখানে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ৮৮৮ জন। চেয়ারম্যান পদে ৯৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭৩ জন এবং সাধারন সদস্য পদে ৫৪৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। ৪০টি কেন্দ্রের ৬৮১ টি কক্ষে ভোট গ্রহণ হয়।
অপরদিকে, বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ২৩২ জন। যেখানে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন এবং সাধারন সদস্য পদে ২৮৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। ৭৪টি কেন্দ্রের ৪৭৮ টি কক্ষে ভোট গ্রহণ হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

নওগাঁয় মেয়ের কোলে চড়ে ভোট দিলেন মা

আপডেট সময় : 10:29:12 pm, Sunday, 28 November 2021