Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি ফুটবল উন্মাদনায় লালমনিরহাট: ৩নং ওয়ার্ডে শুরু হলো বর্ণাঢ্য টুর্নামেন্ট লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযান: গাঁজা ও ডিজেলসহ মালামাল জব্দ লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন: অসুস্থতা দেখিয়ে দল থেকে পদত্যাগ সিদ্ধিরগঞ্জে হকারদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ “লেসন ভিউ একাডেমি’র এসএসসি ও দাখিল পরীক্ষার্থী’র বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত” বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে চাইলেন দোয়া রায়পুরে অবৈধ জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা ও ৩৫০ লিটার তেল জব্দ। জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ছাত্রদলের উপহার। মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 10:36:44 pm, Saturday, 20 November 2021
  • 226 বার পড়া হয়েছে

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির ট্রাক্টর চাপায় এক এসএসসি পরীক্ষার্থী সহ দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, মো.ইব্রাহীম অপু (১৬) ও ফখরুল ইসলাম ফাহিম (১৬)। অপু চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খালেক মুন্সিগো বাড়ির ফ্রান্স প্রবাসী বেলাল হোসেনর ছেলে। সে চলতি বছর স্থানীয় চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ফাহিম একই ওয়ার্ডের আবদুল আজিজ ঘাট মাঝি বাড়ির ওমর ফারুকের ছেলে এবং চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

গতকাল শুক্রবার (১৯ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট বাজারের বাংলাবাজার টু পেশকারহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, শুক্রবার বিকেলের দিকে অপু তার বন্ধু ফাহিমসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারে ঘুরতে যায়। এরপর সন্ধ্যার দিকে মুছাপুর ক্লোজার থেকে বাড়ি ফেরার পথে থানারহাট বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই অপু মারা যায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অপুর মরদেহ বাড়িতে নিয়ে শনিবার সকাল ১১টায় পারিবারিক কবর স্থানে দাফন করে।
জামাল মেম্বার বলেন, এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ফাহিমকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়। দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার এর মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

আপডেট সময় : 10:36:44 pm, Saturday, 20 November 2021