Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে সমাধানের আহ্বান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:12:34 pm, Monday, 25 August 2025
  • 51 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব উত্থাপন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চলমান জাতিগত নিধন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত ‘হোটেল বে ওয়াচে’ তিন দিনব্যাপী অংশীজন সংলাপের মূল অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন,
“২০১৭ সালে এবং তারও আগে থেকে মানবিক কারণে সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। কিন্তু এ সংকটের মূল কারণ মিয়ানমারে, সমাধানও সেখানে। রোহিঙ্গাদের জাতিগত নির্মূল ঠেকাতে বিশ্ব সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব রয়েছে।”

তিনি আরও বলেন, মিয়ানমার সরকার এবং আরকান আর্মিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে নতুন করে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে। একই সঙ্গে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে তাঁর প্রস্তাবিত ৭ দফা বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।

এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, “বাংলাদেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।”

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হওয়া এ সম্মেলনের প্রথম দিনে ৪০ দেশের প্রতিনিধি ও জাতিসংঘসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন রোহিঙ্গা প্রতিনিধিরা।

তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি খাদ্য সহায়তা, গণহত্যার বিচার, আন্তর্জাতিক ফান্ড এবং শরণার্থীদের মনোবল বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামী ২৬ আগস্ট সম্মেলনের শেষ দিনে বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সম্মেলন থেকে আসা প্রস্তাব ও বক্তব্যগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৭ দফা প্রস্তাব:

১. মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।
২. আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা।
৩. আর কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে মিয়ানমার সরকার ও আরকান আর্মিকে বাধ্য করা।
৪. রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা।
৫. প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘ এবং আঞ্চলিক অংশীদারদের কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করা।
৬. রোহিঙ্গাদের জীবিকা, শিক্ষা ও নাগরিক অধিকার নিশ্চিত করার রূপরেখা তৈরি করা।
৭. আন্তর্জাতিক তহবিল গঠন করে বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে সমাধানের আহ্বান

আপডেট সময় : 07:12:34 pm, Monday, 25 August 2025