Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

জ্বালানি তেলের মুল্য যথেষ্ট ভর্তুকি দিচ্ছে সরকার – মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 04:44:18 pm, Sunday, 14 November 2021
  • 244 বার পড়া হয়েছে

জ্বালানি তেলের মুল্য যথেষ্ট ভর্তুকি দিচ্ছে সরকার - মুক্তিযুদ্ধ মন্ত্রী

মো. ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, আমরা জ্বালানি তেলের জন্য যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। অথচ সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই আমাদের দেশেও দাম বাড়ানো হয়েছে।
তিনি গাজীপুরের কালিয়াকৈরে রোববার সকালে সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) প্রথম ধাপ-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‌‘পত্রপত্রিকায় দেখলাম যে, ভারতে লিখেছে- বাংলাদেশে তেলের দাম বেড়েছে, আমাদের কমানো উচিত। অথচ ভারতে তেলের দাম কমানোর পরেও আমাদের চেয়ে দাম বেশি। আমাদের দেশে যে দাম, তার চেয়ে ভারতে পেট্রোল ও কেরোসিনের দাম বেশি। তবে দেখা যাক- প্রধানমন্ত্রী দেশে এসেছেন তিনি হয়তো পুনর্বিবেচনা করতে পরেন।’
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১৯৮ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচাকাওয়াজে অংশগ্রহণ করেন।
শুরুতে প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীরা ৬ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর প্রধান অতিথি কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। মো. শহিদ হোসেন (শ্রেষ্ঠ ড্রিল), মো. তামজীদ হুসাইন (শ্রেষ্ঠ ফায়ারার) এবং আখিবুল ইসলাম (চৌকস) প্রশিক্ষণার্থী সাধারণ আনসার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

জ্বালানি তেলের মুল্য যথেষ্ট ভর্তুকি দিচ্ছে সরকার – মুক্তিযুদ্ধ মন্ত্রী

আপডেট সময় : 04:44:18 pm, Sunday, 14 November 2021