Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামে শীর্ষ সরকারী কর্মকর্তার রোষানলে হিলভিউ আবাসিক’র ২’শ ভূমির মালিক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:29:42 pm, Wednesday, 23 July 2025
  • 430 বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকার প্রায় দুশত ভূমির মালিক নতুন করে নামজারি ও খাজনা পরিশোধের অনিশ্চয়তায় পড়েছেন। অভিযোগ উঠেছে, বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন ব্যক্তিগতভাবে লাভবান না হওয়ায় ক্ষমতা প্রয়োগ করে নামজারি কার্যক্রম আটকে রেখেছেন।সেই সাথে দুটি স্যাটেলাইট টিভি চ্যানেলে এই নিয়ে অসত্য নিউজ প্রচার করিয়েছেন একতরফা ভাবে।
২৩ জুলাই বুধবার, সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: জহুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম,আবু ইউসুফ, বাদশা আলম, এরশাদ খতিবি, কায়ছার রিজভী,আলী রেজা ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সমিতির নেতারা জানান, হিলভিউ আবাসিক এলাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) অনুমোদিত একটি প্রকল্প। প্রায় ৪৫ বছর আগে গড়ে ওঠা ৫৮ একরের এ এলাকায় এখন অন্তত ৩০ হাজার মানুষ বসবাস করছেন। ১৯৯৫ সালে প্লট বরাদ্দ পাওয়া মালিকেরা মোট ১৪৯টি খতিয়ানের ভিত্তিতে ভূমি কর পরিশোধ করে আসছেন।
তবে পাঁচলাইশ সহকারী কমিশনার (ভূমি) একটি আন্তঃবিভাগীয় চিঠির ভিত্তিতে নামজারি ও খাজনা আদায় স্থগিত করেন। এই আদেশের বিরুদ্ধে মালিকেরা হাইকোর্টে রিট করলে ২০১০ সালের ২৫ অক্টোবর আদালত স্থগিতাদেশকে অবৈধ ঘোষণা করেন।
এরপর ১২৩ জন মালিক নতুন করে নামজারি আবেদন করলে দুটি পূর্ববর্তী মামলার অজুহাত দেখিয়ে তা খারিজ করা হয়। পুনরায় উচ্চ আদালতে গেলে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টের আপিল বিভাগ স্থানীয় মালিকদের পক্ষে রায় দেন। এই রায়ের ভিত্তিতে প্রায় ২০০ জন মালিকের নামজারি কার্যক্রম ও খাজনা পরিশোধের সুযোগ সৃষ্টি হয়।
তবে সম্প্রতি বাকি আরও ২০০ জন মালিক নামজারি আবেদন করলে বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন ‘কথিত জটিলতা’র অজুহাতে আবারও তা স্থগিত করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ ভূমির ইতিহাস অনেক পুরোনো। আরএস খতিয়ানে এটি অবলা সুন্দরী দেবীর নামে ছিল। পরবর্তী সময়ে পিএস খতিয়ানে মোছাম্মৎ আনজুমান্নেসা ও বিএস খতিয়ানে ‘হিলভিউ হাউজিং কোম্পানি’র নামে অন্তর্ভুক্ত হয়।
হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির নেতারা অভিযোগ করেন, ২০১০ সালেও মোয়াজ্জম হোসাইন পাঁচলাইশে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে ছিলেন এবং সেসময় থেকেই নানা অজুহাতে নামজারিতে বাধা দিয়ে আসছেন। তারা মনে করছেন, এই কর্মকাণ্ড উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।
হিলভিউ আবাসিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ দাবি করেছে, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন আচরণ ভূমির মালিকদের আইনি অধিকার ক্ষুণ্ণ করছেন এই বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

চট্টগ্রামে শীর্ষ সরকারী কর্মকর্তার রোষানলে হিলভিউ আবাসিক’র ২’শ ভূমির মালিক

আপডেট সময় : 08:29:42 pm, Wednesday, 23 July 2025