Dhaka , Tuesday, 30 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

জেলা প্রশাসকের অনুমোদন না থাকায় রূপগঞ্জে আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান, পাকা ভবন ভাঙচুর, আটক ৬

  • Reporter Name
  • আপডেট সময় : 06:30:54 pm, Thursday, 24 July 2025
  • 75 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কোন প্রকার অনুমোদন না থাকায় রূপগঞ্জে বেশ কয়েকটি আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন। এ সময় তিনটি আবাসন প্রকল্পের পাকা ভবন (অফিস) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আটক করা হয় ৬ জনকে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি ও কুসাবো এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাছবীর হোসেন ।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি ও কুসাবো, ভোলাবো, দাউদপুরসহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসকের কোন প্রকার অনুমোদন ছাড়াই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বিভিন্ন নামের আবাসন প্রকল্প। এসব আবাসন প্রকল্প অপরিকল্পিতভাবে বালু ভরাট ও কৃষি জমি গভীর খনন করে আসছে। অনেক ভুয়া আবাসন প্রকল্প ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে বলে নানা অভিযোগ রয়েছে।
ইস্ট উড সিটির বিরুদ্ধে সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখল করার কারণে ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্ধি ও চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে বলে গ্রামবাসী অভিযোগ করেছেন। দখলে থাকা ওইসব সরকারি খাল উদ্ধার করা হবে।
বিশেষ করে, বৃহস্পতিবার উচ্ছেদের প্রথম দিনে কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি ও কুসাবো এলাকায় অবস্থিত রিজেন্ট টাউন, ইষ্ট উড সিটি, ইউএস-বাংলা, বেস্টওয়ে সিটিসহ ছয়টি আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে কোন প্রকার অনুমোদন না থাকায় পূর্বাচল রিজেন্ট টাউন, ইস্ট উড সিটি ও বেস্টওয়ে সিটিকে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া এ তিনটি আবাসন প্রকল্পের পাকা ভবন (অফিস) বেকু ও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।
নানা ও অভিযোগে অনুমোদনবিহীন এসব আবাসন প্রকল্পের নিয়োজিত থাকা ছয় জনকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড

জেলা প্রশাসকের অনুমোদন না থাকায় রূপগঞ্জে আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান, পাকা ভবন ভাঙচুর, আটক ৬

আপডেট সময় : 06:30:54 pm, Thursday, 24 July 2025