Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত মাদক সেবনে বাঁধা দেয়ায় রূপগঞ্জে অন্তস্বত্তা গৃহবধূকে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে চক্ষু ক্যাম্প: সেবা পেলেন ৩ শতাধিক মানুষ চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে রূপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার২ লালমনিরহাট ব্যাটালিয়নের সাফল্য: দুই জেলার সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক

রাজাপুরে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

  • Reporter Name
  • আপডেট সময় : 08:53:47 pm, Friday, 18 July 2025
  • 105 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাঈমের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনীতি, ছাত্রদল ও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, নাজমুল হাসান নাঈম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে। সম্প্রতি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন গ্রুপে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ১ মিনিটের ভিডিওটিতে দেখা যায়, ছাত্রদল নেতা নাঈম একজন যুবতীর সঙ্গে একটি কক্ষে অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত হয়েছে। এবং তাদের মধ্যেই একজনই ভিডিওটি ধারণ করেছে। ভিডিওটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের ওয়ার্ড সভাপতি নাজমুল হাসান নাঈম সংবাদকর্মীদের কাছে দাবি করেছেন, ‘একটি চক্র ওই মেয়েটির সঙ্গে প্রতারণা করেছে। ২০২১ সালে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল। সে মজার ছলে ভিডিওটি করেছিল। পরে মেয়েটি তার মোবাইল ফোন সারাতে দেয়ার পর সম্ভবত সেখান থেকে ভিডিওটি ছড়িয়েছে। এটি সম্পূর্ণভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য পরিকল্পিতভাবে এটি ছড়ানো হচ্ছে।’
তবে বিষয়টি অস্বীকার করে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রফিক মৃধা বলেন, ‘নাঈম কিছুদিন আগে ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় কারাগার থেকে জামিনে বের হয়েছে। তবে সে ছাত্রদলের কেউ নয়। আমাদের কমিটিতে তার কোনো নাম নেই। ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় ছাত্রদল নেবে না।’
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় নানামুখী আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড দুঃখজনক। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘রাজনৈতিক নেতাদের কাছ থেকে এমন কাজ কাম্য নয়। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন

রাজাপুরে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

আপডেট সময় : 08:53:47 pm, Friday, 18 July 2025