
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও,কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে নারী-পুরুষসহ সাত আসামি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত-দিন ব্যাপী ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক অভিযানে আটককৃতরা হল সবুজ বড়ুয়া বাপ্পী, মোঃ নাজিম উদ্দীন, মোঃ শিমুল আবু বক্কর, তাশদীদ সাদেক আকাশ, নুর মোহাম্মদ, ছেনুয়ারা বেগম ও রাবিয়া বসরী।
থানার অফিসার মোঃ: মছিউর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

























