Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

লালমনিরহাটে গ্রেড উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট সময় : 03:42:33 pm, Tuesday, 8 July 2025
  • 176 বার পড়া হয়েছে
চঞ্চল:
স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদানসহ  ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার -৮ জুলাই- সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন – বিএইচএএ-, লালমনিরহাট জেলা শাখা ।
অবস্থান কর্মসূচি চলাকালে বিএইচএএ, লালমনিরহাটের সভাপতি মো. মমিনুর রহমান বলেন, “আমরা গত ২০ জুন তারিখে আমাদের  দাবিগুলো জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লেখা একটি স্মারকলিপি সিভিল সার্জন মহোদয়ের কাছে জমা দিই।  এর আগে আমরা দাবি আদায়ে এমআর ক্যাম্পেইন বন্ধ করা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান ও সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক, লাইন ডাইরেক্টর – ইপিআই-, এমআইএস মহাপরিচালক, ডিজিএফআই এবং এনএসআই বরাবর স্মারকলিপি প্রদানসহ  বিভিন্ন কর্মসূচি পালন করলেন এখনও আমাদের সমস্যার সমাধান হয়নি। আমাদের দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।“
৬ দফা দাবিগুলো হল-
• নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান।
• ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে তাদের ১১ তম গ্রেডে উন্নীতকরণ।
• পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
• পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে।
• বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী,  সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
• পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম গ্রেড দিতে হবে।
এই অবস্থান কর্মসূচি চলাকালে আরও উপস্থিত ছিলেন বিএইচএএ, লালমনিরহাট জেলা কমিটির সম্পাদক মো. জিয়াউর রহমান, ক্যাশিয়ার মো. বেলাল হোসেন, প্রচার সম্পাদক মো. মিলন হোসেন ও সদস্য মোছা. আনোয়ারা বেগমসহ সংগঠনের নেতাকর্মী এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে গ্রেড উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : 03:42:33 pm, Tuesday, 8 July 2025