Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

বায়োডাইভারসিটি ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস প্রকল্পের জাতীয় কর্মশালা সফলভাবে সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 03:12:25 pm, Sunday, 6 July 2025
  • 118 বার পড়া হয়েছে

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি বায়োডাইভারসিটি ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস (Biodiversity for Resilient Livelihoods) প্রকল্পের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি পরিচালনা করছে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস), সহযোগী সংস্থা হিসেবে রয়েছে বেলা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আইইউসিএন, প্রেরণা এবং সিডিও। প্রকল্পটির অর্থায়ন করছে সুইডিশ দূতাবাস, ঢাকা।

চার বছর মেয়াদী এই প্রকল্পটি বেইজলাইন পর্যায় সফলভাবে শেষ করে এখন বাস্তবায়ন পর্যায়ে প্রবেশ করেছে। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. সোহরাব আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা বিভাগ) মো. আলী জিন্নাহ, বন বিভাগের রকিবুল হাসান মুকুল এবং সুইডিশ দূতাবাসের সিনিয়র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান।

কর্মশালায় স্থানীয় নারী-পুরুষ নেতা, সিভিল সোসাইটির সদস্য, উন্নয়ন ও দাতা সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নীতিনির্ধারকসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। সবাই মিলে উপকূলীয় এলাকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, ক্ষয়প্রাপ্ত জলাভূমি পুনরুদ্ধার এবং জলবায়ু সংকট মোকাবেলায় টেকসই জীবনযাপন গঠনে একযোগে আলোচনা করেন।

সি এন আর এস-এর নির্বাহী পরিচালক ড. এম. মোখলেছুর রহমান প্রকল্পের পাইলট ও বাস্তবায়ন পর্যায়ের মূল কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, “অ্যাডাপটিভ ফার্মিং, খাল পুনঃখনন এবং ইজারামুক্ত জলাভূমির ব্যবহার নিশ্চিত করাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা রক্ষায় মূল চাবিকাঠি।”

ওপেন ফোরামে সরকারি কর্মকর্তা, এনজিও ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ সাংবাদিক, শিক্ষার্থী ও গবেষকগণ জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই জীবিকার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

প্রধান অতিথি ফরিদা আক্তার বলেন, “এই প্রকল্পে মানুষকে শুধুমাত্র ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়নি, বরং তাদের সক্ষম ও সমাধান খোঁজার অংশীদার হিসেবে মূল্যায়ন করা হয়েছে। যদিও জলাভূমির ইজারায় কিছু রাজস্ব আসে, তবে জীবিকার ক্ষতি তুলনাহীন। নারীদের সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অন্যতম সাফল্য, যা তাদের প্রকৃত ক্ষমতায়নের সূচনা।”

সুইডিশ দূতাবাসের সিনিয়র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, “লবণাক্ততা রোধে বাস্তবসম্মত পদক্ষেপ প্রয়োজন। এই উদ্যোগ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। এখন দরকার স্থানীয় কমিটি গঠন, কার্যকর সমন্বয়, নীতিমালা সংস্কার এবং শক্তিশালী শাসনব্যবস্থা।”

কর্মশালায় প্রকল্পের পাইলট পর্যায়ের কাজ তুলে ধরতে একটি ভিডিও ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি স্মৃতিচারণের সঙ্গে নতুন চিন্তা ও উদ্যোগের পথ প্রশস্ত করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বায়োডাইভারসিটি ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস প্রকল্পের জাতীয় কর্মশালা সফলভাবে সম্পন্ন

আপডেট সময় : 03:12:25 pm, Sunday, 6 July 2025