Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গবেষক ও ফিন্যান্স বিশেষজ্ঞ ড. সালেহ জহুর এখন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু টেকনাফে ১ টি বিদেশী রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট, আহত-১৫ লালমনিরহাটে বেকারত্ব মোচনের মহোৎসব: ১০০০ কর্মসংস্থানের হাতছানি নিয়ে প্রাণ-আরএফএল ভুট্টাক্ষেতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় র‍্যাবের বড় সাফল্য: প্রধান সহযোগী রকিবুল আটক নগরবাসীর সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি: মেয়র ডা. শাহাদাত হোসেন বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ

বাঘারপাড়ায় সাংবাদিকের প্রেস কটি ছুড়ে ফেলে মি’থ্যা মা’মলা’য় গ্রে’ফতা’র, উত্তাল সাংবাদিক সমাজ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:48:05 pm, Sunday, 6 July 2025
  • 99 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার যশোর,
যশোরের বাঘারপাড়া থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ।
অভিযোগ রয়েছে, সাংবাদিক রিদয় হাসানকে মিথ্যা চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তার গায়ে থাকা প্রেস লেখা কটি খুলে ছুঁড়ে ফেলা হয়, যা সাংবাদিকদের পেশাগত সম্মানের উপর সরাসরি আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, সাংবাদিক রিদয় হাসান স্থানীয় চাড়াভিটা বাজারে একটি বাসের টিকিট কাউন্টার পরিচালনা করেন। সম্প্রতি সেখানে বিএনপি ঘনিষ্ঠ চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যার ভিডিও ধারণ করেন তিনি। অভিযোগ রয়েছে, ভিডিও প্রকাশের প্রতিশোধ নিতে এবং চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে বাঘারপাড়া থানার ওসি রিদয় হাসানকে থানায় ডেকে নিয়ে গিয়ে তার উপর নির্যাতন চালান এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, রিদয় হাসান একজন তরুণ, নির্ভীক ও সমাজসচেতন সাংবাদিক হিসেবে পরিচিত। অথচ, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মামলা দিয়ে পুলিশ নিজেদের অপকর্ম আড়াল করতে চাইছে। দৈনিক লিখনী সংবাদ ও গাংচিল টিভির সম্পাদক জানান “যশোরের বাঘারপাড়া থানার ওসি রিদয়ের প্রেস কটি ছুড়ে ফেলে সাংবাদিক সমাজকে অপমান করেছেন। এটি শুধু রিদয় নয়, গোটা গণমাধ্যমের অপমান। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ওসির অপসারণ দাবি করছি। প্রয়োজনে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।” ঘটনার পর থেকে সাংবাদিক সংগঠনগুলো বিক্ষোভে উত্তাল। দৈনিক লিখনী সংবাদ, গাংচিল টিভি এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বাঘারপাড়া থানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সাংবাদিক সমাজ বলছে—এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে তারা দেশব্যাপী আন্দোলনে যেতে বাধ্য হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গবেষক ও ফিন্যান্স বিশেষজ্ঞ ড. সালেহ জহুর এখন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন

বাঘারপাড়ায় সাংবাদিকের প্রেস কটি ছুড়ে ফেলে মি’থ্যা মা’মলা’য় গ্রে’ফতা’র, উত্তাল সাংবাদিক সমাজ

আপডেট সময় : 02:48:05 pm, Sunday, 6 July 2025