Dhaka , Friday, 20 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা ​সীমান্তের কুয়াশাভেদে বিজিবির অভিযান: ঠাকুরগাঁওয়ে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত-২ নেত্রকোণার দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি উদযাপন শ্রীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ আটক ১৪ জাজিরায় এক্সপ্রেস সড়কে যাত্রী তুলতে দাঁড়ানো বাসে পেছন থেকে ধাক্কা, নিহত ১ আহত অন্তত ১৫ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির হাওয়া চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কালীগঞ্জে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে চলাচলের পথ রুদ্ধ করে প্রাচীর নির্মাণ: রাস্তা ফেরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাজেকে আবারও আগুন, বিজিবি ও ফায়ার সার্ভিসের সাহসিকতায় রক্ষা পেল পর্যটন কেন্দ্র নগরীর চান্দগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ নারী সিটিসিআরপি প্রকল্পে নির্মিত দুই সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন রমজানে হিলি বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা লালমনিরহাটে বিএনপির চেয়ারম্যান ও আসাদুল হাবিব দুলুর জন্য যুবদলের দোয়া মাহফিল রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম অবৈধ নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫ রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

বেগমগঞ্জে প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাংচুর,আহত ৫

  • Reporter Name
  • আপডেট সময় : 11:13:40 pm, Tuesday, 9 November 2021
  • 214 বার পড়া হয়েছে

বেগমগঞ্জে প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাংচুর,আহত ৫

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর বেগমগঞ্জের ৭ নং একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার প্রার্থী) জসিম উদ্দিনের মোরগ মার্কার নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের আঘাতে অফিসে থাকা প্রার্থীর ছেলে, ভাই সহ ৫ জন আহত হয়েছে।
আহতরা হলো প্রার্থীর ছেলে অলেন (১৬) ভাই আবদুল মন্নান (৫৫) মো রাসেল (৩৫), সাইফুল (৩৭) আজিম (৪৫)। আহতদের মধ্যে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় হাসানহাট পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।

প্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, প্রতিদিনের মতো তিনি নির্বাচনী প্রচারনায় মাঠে ছিলেন। সকালে তার নির্বাচনী অফিসে তার ভাই, ছেলেসহ ৬/৭ জন বসেছিল। হঠাৎ প্রতিপক্ষ প্রার্থী মোয়াজ্জেম হোসেন সোহাগ তার বাহিনীর প্রায় ১০০ জন সন্ত্রাসী নিয়ে গণমিছিল সহকারে আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে তান্ডব চালায়। এ সময় ভয়ে লোকজন দিকবিদিক ছুটাছুটি করে। সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে অস্ত্র নিয়ে এসে আমার ছেলে,ভাই ও কর্মিদের ওপর হামলা চালায়। এতে আমার ৫জন লোক আহত হয়েছে। নির্বাচনে আমার নিশ্চিত বিজয় জেনে তারা এ পরিকল্পিত হামলা চালায়।

এদিকে প্রার্থীর বড়ভাই ভাই আহত আজীম অভিযোগ করেন, তার দোকানে ও একই সময় তারা হামলা করে তাকে মারধর করে দোকানের মালামাল লুট করে দোকানের ক্যাশে থাকা নগদ ৫ লাখ ২২ হাজার টাকা নিয়ে যায়।
অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার বিকেল ৩টা ৫৪ মিনিটের দিকে আরেক ইউপি সদস্য প্রার্থী মোয়াজ্জেন হোসেনের ফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বেগমগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুর হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই প্রার্থীই পাল্টা পাল্টি মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা

বেগমগঞ্জে প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাংচুর,আহত ৫

আপডেট সময় : 11:13:40 pm, Tuesday, 9 November 2021