
মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়য়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে চলতি রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলার বিভিন্ন এলাকার ১হাজার ৪শত জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে মাথা পিছু কেজি শরিষা বীজ , মুগডাল বীজ,বুট্রা বীজ ,পিয়াজ বীজ, ১০কেজি ডিএপি সার,ও ১ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.কামাল উদ্দিন শিকদার ,ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন,উপজেলা বিআরডিবি অফিসার মো. আব্দুস সাত্তার প্রমূখ।

























